শেয়ারবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও লেনদেনের পরিমাণ।
বাজারের সার্বিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৫৪২৯ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১০৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৯২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
এদিন ডিএসইতে মোট ৪১৬ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৫ লাখ টাকা বেশি (আগের দিন লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ১০ লাখ টাকা)।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ১৫৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে, যার মধ্যে ৬৫টির দর বেড়েছে, ৭১টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মোট ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের ১৩ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকার এবং ৯ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকার ইউনিট লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— এপেক্স স্পিনিং, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, এপেক্স ফুডস এবং এমএল ডাইং।
এদিন ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ৯.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা টেকনো ড্রাগসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৫৮ শতাংশ, তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭.১৩ শতাংশ।
এ ছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৬.৪৫ শতাংশ, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ৬.০৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৫.৬৫ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৫.৫৬ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৫.৩৭ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৩৫ শতাংশ দর বেড়েছে।
বুধবার ডিএসইতে শেয়ারদর পতনের শীর্ষে ছিল নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭.১৪ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪.৯৬ শতাংশ কমেছে এবং তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর কমেছে ৪.৯০ শতাংশ।
তালিকায় থাকা অন্যা কোম্পানিগুলোর মধ্যে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৬৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.৫৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪.৪৪ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৪.৩৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৩.৮৫ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলসের ৩.৭০ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৭০ শতাংশ দর কমেছে।




