Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে ডিজিসিএক্স ও সিএসইর চুক্তি

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২৩:৩৭
শেয়ার করুন:
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে ডিজিসিএক্স ও সিএসইর চুক্তি

সংগৃহীত ছবি

দেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গোল্ড অ্যান্ড কমোডিটিজ এক্সচেঞ্জের (ডিজিসিএক্স) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের পাশাপাশি কমোডিটি ডেরিভেটিভস মার্কেটের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ডিজিসিএক্সের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা নাগেন্দ্রকুমার এবং সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

সিএসইর আয়োজনে ‘কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ: আনলকিং এ নিউ ফিন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার’ শীর্ষক প্রি-লঞ্চিং ক্যাম্পেইনের অংশ হিসেবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত দক্ষতা আদান-প্রদানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে দুবাইয়ের কমোডিটি ডেরিভেটিভস বাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, বাংলাদেশের শেয়ারবাজারের জন্য কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর উদ্যোগ একটি ঐতিহাসিক মাইলফলক। প্রাথমিকভাবে নগদ নিষ্পত্তি পদ্ধতিতে স্বর্ণ, রৌপ্য ও অপরিশোধিত পাম অয়েল নিয়ে এ বাজারের কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শেয়ারবাজারের কার্যক্রম শেয়ার ও বন্ডের গণ্ডি পেরিয়ে আরও বিস্তৃত হবে।

মাসুদ খান জানান, নতুন এ বাজারের সফলতা নির্ভর করবে বিনিয়োগকারীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী মার্কেট মেকার তৈরি এবং ব্রোকারদের প্রয়োজনীয় প্রস্তুতির ওপর। বাজারটির টেকসই উন্নয়নে সরকার ও বিএসইসি প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার জানান, দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে দুই ধাপে ছয়টি পণ্য লেনদেনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে স্বর্ণ, রৌপ্য ও অপরিশোধিত পাম অয়েল এবং দ্বিতীয় ধাপে ধান, ভুট্টা ও তুলা যুক্ত হবে।

সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বলেন, আন্তর্জাতিক পণ্যমূল্যের ওঠানামার কারণে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন, বাজার প্রস্তুতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

অনুষ্ঠানে ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও কমোডিটি বাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিজিসিএক্সমঝোতা স্মারকসিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার