দেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গোল্ড অ্যান্ড কমোডিটিজ এক্সচেঞ্জের (ডিজিসিএক্স) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের পাশাপাশি কমোডিটি ডেরিভেটিভস মার্কেটের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ডিজিসিএক্সের ডেপু...