কৃষিবিদ সিড
কিউআইও অর্থ ব্যবহার নজরদারিতে
- দুই সদস্যের পরিদর্শন কমিটি গঠন
- ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কৃষিবিদ সিড লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ অর্থ কোন কোন খাতে ব্যয় হয়েছে, লেনদেনের মাধ্যমে অর্থ কোথায় গেছে এবং প্রসপেক্টাসে উল্লিখিত উদ্দেশ্যের বাইরে কোনো অর্থ ব্যবহার করা হয়েছে কি না, তা যাচাই করা হবে। একই সঙ্গে অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোনো অনিয়ম বা সিকিউরিটিজ আইন



