কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও)
মাধ্যমে শেয়ারবাজারের এসএমই বোর্ড থেকে অর্থ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে রয়্যাল ফুটওয়্যার
লিমিটেড। তবে তাদের খসড়া প্রসপেকটাসে ভবন নির্মাণ, অবচয়, জমি উন্নয়ন ও শ্রমিক কল্যাণ
তহবিলের হিসাবে ব্যাপক অসংগতি মিলেছে। এসব অনিয়মের মাধ্যমে কোম্পানিটি নিজেদের মোট
সম্পদ, প্রকৃত মুনাফা, রিটেইনড আর্নিংস এবং উদ্যোক্তাদের বিনিয়োগ কৃত্রিমভাবে বহুগুণ
বেশি দেখিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ...