সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

লোকসানি তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৩
লোকসানি তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন

একসময় লাভজনক ও নিয়মিত লভ্যাংশ প্রদানকারী রাষ্ট্রায়ত্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গত কয়েক বছর ধরে ধারাবাহিক লোকসানের মধ্যে রয়েছে। এই অবস্থায় কোম্পানিটির ২৮২ কোটি ৭৫ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিতাস গ্যাসের শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ইরিডিমেবল ও নন-কিউমুলেটিভ বৈশিষ্ট্যের প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেন। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অনুকূলে অভিহিত মূল্যে এ শেয়ার ইস্যুর প্রস্তাব গৃহীত হয়।

ইজিএমের অনুমোদনের পর প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসিতে দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ এপ্রিল কমিশন ২৮২ কোটি ৭৫ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয়।

২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া তিতাস গ্যাস ২০২২–২৩ অর্থবছর থেকে লোকসানে পড়তে শুরু করে। পরবর্তী সময়ে লোকসানের পরিমাণ ক্রমেই বেড়েছে। বিভিন্ন অনিয়ম ও ব্যবস্থাপনা দুর্বলতার কারণে একসময় লাভজনক এই কোম্পানিটি বর্তমানে বিনিয়োগকারীদের আস্থাহীনতার মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে শেয়ার দরেও, যা নেমে এসেছে ১৭ টাকায়।

এ কোম্পানিটি ২০২২-২৩ অর্থবছরে প্রথমবার লোকসানে নামে। ওই অর্থবছরে শেয়ারপ্রতি ১.৬৭ টাকা করে ১৬৫ কোটি ১৪ লাখ টাকা লোকসান হয়। এরপরে ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ৭.৫২ টাকা করে ৭৪৪ কোটি ৮ লাখ টাকা ও ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ৭.৮০ টাকা করে ৭৭২ কোটি ৪ লাখ টাকা লোকসান হয়।

লোকসানের ধারাবাহিকতা চলতি অর্থবছরেও অব্যাহত রয়েছে। এরইমধ্যে চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি ৩.৯৫ টাকা করে ৩৯০ কোটি ৭৪ লাখ টাকা লোকসান হয়েছে।

এ হিসেবে কোম্পানিটির গত সাড়ে ৩ বছরে লোকসান হয়েছে ২ হাজার ৭২ কোটি টাকা।

উল্লেখ্য, ৯৮৯ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের তিতাস গ্যাসে সরকারের মালিকানা ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের।

শেয়ারবাজার
    শেয়ার করুন:
    Advertisement
    ফল খেয়ে নিষ্ফল মিটিং, ভাড়া বাড়তে পারে ২২ পয়সা

    ফল খেয়ে নিষ্ফল মিটিং, ভাড়া বাড়তে পারে ২২ পয়সা

    ২০ এপ্রিল ২০২৬, ০০:১০

    চট্টগ্রামে জমজমাট একটি দিন

    চট্টগ্রামে জমজমাট একটি দিন

    ১৯ এপ্রিল ২০২৬, ২০:২২

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ২০ এপ্রিল ২০২৬, ০০:৫১

    আইপিএলের গ্যালারিতে ‘কালাজাদু’

    আইপিএলের গ্যালারিতে ‘কালাজাদু’

    ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮

    ‘ক্যামেরা বন্ধ করেন ভাই, আমরা নেগোশিয়েট করতেছি’

    ‘ক্যামেরা বন্ধ করেন ভাই, আমরা নেগোশিয়েট করতেছি’

    ১৯ এপ্রিল ২০২৬, ২৩:১৫

    তেলের দামে লাফ, খাবারের প্লেটে পড়বে টান

    তেলের দামে লাফ, খাবারের প্লেটে পড়বে টান

    ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৫

    এনসিপি নিয়ে ভাবছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক

    এনসিপি নিয়ে ভাবছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক

    ২০ এপ্রিল ২০২৬, ০২:০১

    বাসের ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আবদার

    বাসের ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আবদার

    ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৯

    সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আজ ঘোষণা

    সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আজ ঘোষণা

    ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮

    জীবনের ছয় দশকের গল্প শোনালেন অভিনেতা তৌকীর আহমেদ

    জীবনের ছয় দশকের গল্প শোনালেন অভিনেতা তৌকীর আহমেদ

    ১৯ এপ্রিল ২০২৬, ২৩:২৩

    নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা

    নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা

    ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

    চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

    চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

    ২০ এপ্রিল ২০২৬, ০০:৩২

    সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

    সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

    ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৬

    নতুন করে গরিব হবে অনেক মানুষ

    নতুন করে গরিব হবে অনেক মানুষ

    ১৯ এপ্রিল ২০২৬, ২১:২৭

    উই হ্যাভ আ প্ল্যান

    উই হ্যাভ আ প্ল্যান

    ২০ এপ্রিল ২০২৬, ০১:০২