বাংলাদেশে প্রথমবার ‘ওয়ার্ল্ড ব্রেড অ্যান্ড বান ডে’ উদযাপন ফাস্টের

সংগৃহীত ছবি
বাংলাদেশে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড ব্রেড অ্যান্ড বান ডে’ উদযাপন করেছে আকিজ বেকার্স লিমিটেডের ব্র্যান্ড ফাস্ট ব্রেড অ্যান্ড বান। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার গুলশানে সুভাস্তু হেনা স্কাইলাইনের ‘দ্য গ্র্যান্ডিয়র’-এ এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে রুটি ও বানপ্রেমীরা অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সরাসরি স্যান্ডউইচ তৈরির আয়োজন, যেখানে অতিথিরা নিজেদের পছন্দের উপকরণ দিয়ে স্যান্ডউইচ তৈরি করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের নিয়ে বিশাল আকৃতির একটি বান কাটেন আকিজ বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন।
আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনে রুটি ও বানের ব্যবহার এবং পুষ্টিগত গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে প্রথম ব্র্যান্ড হিসেবে ফাস্ট ব্রেড অ্যান্ড বান আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করেছে বলেও দাবি করেন তারা।
অনুষ্ঠানে শেখ জামিল উদ্দিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



