সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
আজ বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা।
সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন এতে। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক।
পর্ষদের আমন্ত্রণে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়ার আওতাধীন পাঁচটি ব্যাংকের প্রশাসকরাও অংশ নেন এই সভায়।
ব্যাংকের বিভিন্ন কার্যক্রম এবং চলমান মার্জার-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সভায়।




