পুলিশ প্লাজার ব্যবসায়ীদের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সভা
সংবাদ বিজ্ঞপ্তি

পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা আরও সহজ ও দ্রুত করতে মতবিনিময় সভা করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ। গত বুধবার পুলিশ প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ। সমাপনী বক্তব্যে কমিউনিটি ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সব ধরনের আর্থিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। এ ছাড়া শপিং মলের কার্যনির্বাহী কমিটির সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল আলম হাসান, অর্থ সম্পাদক করিম মিয়া ও নারী উদ্যোক্তা সানজিদা তন্নী বক্তব্য দেন।



