রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন
বৈঠক করার সময় আওয়ামী
লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার
করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার
দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ
থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী মাসুদ
চৌধুরী (৫৫), এস এম
রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া
(৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ
(২৯) ও ইব্রাহিম হোসেন
(৩৩)।
রাতেই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার
ওসি দাউদ হোসেন। তিনি
বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে
জানতে পারি, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি...