Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

ঈদের আগে মসলা ও সবজির বাজার চড়া, মুরগিতে স্বস্তি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:০৭
ঈদের আগে মসলা ও সবজির বাজার চড়া, মুরগিতে স্বস্তি

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে মসলার পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরা পর্যায়ে চড়া দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। মসলার এই অস্থিরতার প্রভাব পড়েছে সবজির বাজারেও। সপ্তাহের ব্যবধানে বেশ কিছু প্রয়োজনীয় সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে ঈদবাজারের এই চড়া ভাবের মধ্যেও ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে মুরগির বাজার।

গত শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট ও লালবাগসহ বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের এমন চিত্র দেখা গেছে।

মানভেদে প্রতি কেজি এলাচ এখন ৪ হাজার ৪০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যা মাসখানেক আগেও ৩০০ টাকা কম ছিল। এক মাস আগে ৫০০-৬০০ টাকায় বিক্রি হওয়া জিরা এখন ঠেকেছে ৫৫০-৬৫০ টাকায়। কেজিতে ১০০ টাকা বেড়ে লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়।

এ ছাড়া বাজারে প্রতি কেজি দারুচিনি ৪৮০-৫৫০ টাকা, গোলমরিচ ১ হাজার ২০০-১ হাজার ৩৫০ টাকা, তেজপাতা ১৮০-২২০ টাকা, হলুদ ২৫০-৪০০ টাকা এবং শুকনা মরিচ ৩২০-৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

আদার বাজারেও নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০-৩০ টাকা বেড়ে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। তবে বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে পেঁয়াজ ও রসুন। দেশি পেঁয়াজ ৪০-৫০ টাকা এবং আমদানিকৃত রসুন ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি রসুনের দাম আরও কমে ৮০-১০০ টাকার মধ্যে নেমে এসেছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে দারুচিনির দাম ৫ শতাংশ, লবঙ্গ ৩ শতাংশ, এলাচ ৫ শতাংশ এবং আদা ১৩ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে শুকনা মরিচের দাম—প্রায় ৩৫ শতাংশ। তবে জিরার দাম গত বছরের তুলনায় ৫ শতাংশ কমেছে।

কোরবানির ঈদের আগে মসলার পাশাপাশি সবজির বাজারেও বইছে চড়া হাওয়া। সপ্তাহের ব্যবধানে টমেটো, গাজর, আলু ও লাউয়ের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। ৮০ টাকার টমেটো এখন ১০০ টাকা, ১০০ টাকার গাজর ১২০ টাকা এবং ৭০-৮০ টাকার লাউ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্নবিত্তের ভরসা আলুর দামও কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকা হয়েছে।

এ ছাড়া করলা ১০০ টাকা, চিচিঙ্গা ও পটল ৮০ টাকা এবং পেঁপে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে বেগুন ও মুলার দাম। লম্বা বেগুন ১০০ টাকা এবং মুলা ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

সবজি ও মসলার বাজারে অস্থিরতা থাকলেও কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা থেকে কমে ১৭৫-১৮০ টাকায় এবং সোনালী মুরগি ৩৭০ টাকা থেকে কমে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে উল্টো চিত্র দেখা গেছে পাকিস্তানি লেয়ার মুরগির ক্ষেত্রে; ৩৩০ টাকার এই মুরগি এখন বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে।

বাণিজ্যসবজিমসলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!