ফুলকপি-বাঁধাকপি মিলছে ৬০ টাকায়, কাঁচামরিচ ১২০

সংগৃহীত ছবি
রাজধানীর কাঁচাবাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কিছু পণ্যের দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকায় মিলছে, আর প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজার ও পলাশী বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন চিত্র দেখা গেছে।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা, আলু ৩০, টমেটো ১২০, পেঁপে ৫০, পটোল ৫০, ঢেঁড়স ৫০, বেগুন ৮০, ধুন্দল ৬০ ও চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া মিষ্টিকুমড়া প্রতি কেজি ৪০ টাকা, ধনেপাতা ৩০০ এবং প্রতি পিস লাউ ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। শাকের মধ্যে প্রতি আঁটি পুঁইশাক ৩০ টাকা এবং লালশাক ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে গিয়ে দেখা গেছে, ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা, বাগদা চিংড়ি ৯০০, পাবদা ৫০০, পুঁটি ১ হাজার টাকা কেজি, তেলাপিয়া ৩০০ এবং রুই মাছ ৪০০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০, পাকিস্তানি মুরগি ৩৮০ এবং লেয়ার মুরগি ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।





