Agamir Somoy E-Paper
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

মাহমুদুর রহমান মান্না

দিশাহীন বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২২:৫০
দিশাহীন বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা হয়েছে, কিন্তু অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এক অর্থে দিশাহীন সুবিশাল বাজেট ঘোষণার সেই পুরনো পথেই হেঁটেছে সরকার।’

আজ বৃহস্পতিবার রাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন তিনি।

মান্না উল্লেখ করেন, এই বাজেটে আশাবাদ আছে, তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেই। প্রত্যক্ষ করের তুলনায় সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের বোঝা চাপিয়ে বাজেটের টাকার সংস্থান করা হবে। বিগত অর্থবছরগুলোতে কেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, কেন খেলাপিঋণ সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে, কেন বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যায়নি— সেই পর্যালোচনা সরকার করেনি। বিশাল অঙ্কের ঘাটতি বাজেটের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই বর্তাবে। ঘাটতি মেটাতে ব্যাংকঋণে নির্ভরতাও বেড়ে যাবে। মূল্যস্ফীতি বাড়বে। বাড়বে আয় বৈষম্য।

তিনি বলেছেন, ‘এবারও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার পুরনো ধারা অব্যাহত রাখা হয়েছে। দেশের আবাসন খাত পুরোপুরি দুর্বৃত্তদের হাতে চলে যাবে। জমি এবং ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে। রাজস্ব-জিডিপি অনুপাতে ভারসাম্য, ব্যাংক খাতের দুর্বলতা এবং খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে বাজেটে স্পষ্ট ও কার্যকর দিকনির্দেশনা নেই।’

‘বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টি স্থান পায়নি বাজেটে। অর্থনৈতিক বাস্তবতা মূল্যায়ন না করে সরকার নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে সামাজিক সুরক্ষাখাতে বরাদ্দ রেখেছে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে দেখানোর প্রবণতা থেকে এবারের বাজেটও সরে আসতে পারেনি। নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হলেও সেই ব্যাপারে কার্যকর দিকনির্দেশনা নেই’, যোগ করেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতির ভাষ্য, ‘অনেক ক্ষেত্রে গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসার কথা বলা হলেও বাস্তবায়নের সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। প্রস্তাবিত বাজেটে গত দুই বছরের সংকোচনমূলক নীতি থেকে সরে এসে প্রবৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্যে একটি সম্প্রসারণমূলক কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। বাজেটে বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক দিক রয়েছে, যা স্বচ্ছতা ও দক্ষতার সাথে বাস্তবায়ন জরুরি।’

বাজেট
    শেয়ার করুন:
    Advertisement
    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    ১২ জুন ২০২৬, ০০:২৫

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    ১২ জুন ২০২৬, ০০:৫৬

    ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের

    ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের

    ১২ জুন ২০২৬, ০০:৫১

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    ১২ জুন ২০২৬, ০১:১৬

    নবজাতক মৃত্যুর পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

    নবজাতক মৃত্যুর পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

    ১২ জুন ২০২৬, ০১:৩৮

    বাজেটকে ‘সংস্কৃতিবান্ধব’ আখ্যা দিয়ে উজ্জ্বল-রফিকের প্রশংসা

    বাজেটকে ‘সংস্কৃতিবান্ধব’ আখ্যা দিয়ে উজ্জ্বল-রফিকের প্রশংসা

    ১২ জুন ২০২৬, ০১:৫৭

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    ১২ জুন ২০২৬, ০২:০৬

    advertiseadvertise