ব্যাংকে অভিজ্ঞদের উচ্চতর পদে যোগদানে লাগবে না প্রফেশনাল সনদ

গ্রাফিকস: আগামীর সময়
অভিজ্ঞ ব্যাংকারদের অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও এখন থেকে সিনিয়র অফিসার পদমর্যাদার কোনো ব্যাংকারকে অন্য কোনো ব্যাংক অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ দিতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার সিনিয়র অফিসার পদে অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে ১৫ বছরের অভিজ্ঞতা।
নতুন নির্দেশনা কার্যকর হবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে।
আজ বুধবার এসংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, গত বছরর জানুয়ারিতে ব্যাংকারদের অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত ছিল। নতুন আদেশে শিথিল করা হয়েছে এ শর্ত। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এ সিদ্ধান্ত।



