Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ঝুঁকির ভিত্তিতে খেলাপি ঋণের প্রভিশনিংয়ের রূপরেখা নির্ধারণ

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ২০:২১
ঝুঁকির ভিত্তিতে খেলাপি ঋণের প্রভিশনিংয়ের রূপরেখা নির্ধারণ

সংগৃহীত ছবি

দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন স্টান্ডার্ড (আইএফআরএস)-৯ পদ্ধতি চালুর রোডম্যাপ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জারিকৃত রোডম্যাপ অনুযায়ী দেশের সকল তফসিলি ব্যাংকের ক্ষেত্রে ফান্ডেড ও নন-ফান্ডেড ক্রেডিট সুবিধার জন্য ১ জানুয়ারি ২০২৮ থেকে নতুন কাঠামো কার্যকর হবে।

এছাড়া, জানুয়ারি ২০২৯ সাল থেকে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। নতুন মানদণ্ড চালু হলে ঝুঁকির ভিত্তিতে খেলাপি ঋণের প্রভিশনিং সংরক্ষণ করা হবে। বাংলাদেশ ব্যাংক রবিবার (৮ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়মে বাংলাদেশ ব্যাংক প্রত্যাশিত ঋণের ক্ষতি (ইসিএল) বিবেচনায় বিশেষ কাঠামো বাস্তবায়ন করার জন্য ব্যাংকগুলো ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং কার্যক্রম পরিচালনা করবে। যদিও আগে খেলাপি এবং ক্ষতির অবস্থা অনুযায়ী প্রভিশনিং করা হত।

বাংলাদেশ ব্যাংক জানায়, প্রভিশনিং পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে বর্তমান ব্যবস্থায় ঋণের অবস্থা অবনতি হলে বা নির্দিষ্ট সময় বকেয়া থাকলে প্রভিশন সংরক্ষণ করতে হয়। কিন্তু নতুন আইএফআরএস-৯ কাঠামোর অধীনে ব্যাংকগুলোকে সম্ভাব্য ঋণ ক্ষতির পূর্বাভাসের ভিত্তিতে আগাম প্রভিশন গঠন করতে হবে। ফলে ঝুঁকি দ্রুত শনাক্ত ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঝুঁকি মূল্যায়নে পর নতুন ব্যবস্থায় অতীত তথ্যের পাশাপাশি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সামষ্টিক অর্থনৈতিক পূর্বাভাস বিবেচনায় নেওয়া হবে। বিশেষ করে প্রবৃদ্ধি, সুদের হার, মূল্যস্ফীতি প্রভৃতি আমলে নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আইএফআরএস-৯ অনুযায়ী ঋণ তিনটি ধাপে শ্রেণিকরণ করা হবে তার মধ্যে প্রথম স্তরে স্বাভাবিক ঋণের জন্য ১২ মাসের সম্ভাব্য ক্ষতির ভিত্তিতে প্রভিশনিং করতে হবে। দ্বিতীয় পর্যায়ে ঋণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে ঋণের জীবনকাল (লাইফটাইম) নির্ধারণ করে প্রভিশনিং করতে হবে। সর্বশেষ বা তৃতীয় স্তরে সমস্যাগ্রস্ত ঋণ এবং ঋণের পুরো মেয়াদের সম্ভাব্য ক্ষতির ভিত্তিতে প্রভিশনিং করতে হবে।

এদিকে নতুন কাঠামোর অধীনে ঋণের ঝুঁকির স্তরের ভিত্তিতে সুদ আয়ের হিসাব নির্ধারণ করা হবে, যা ব্যাংকের প্রকৃত আয় ও ঝুঁকি পরিস্থিতিকে আরও বাস্তবসম্মতভাবে প্রতিফলিত করবে। আর উন্নত ডেটা ও ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ব্যাংকগুলোকে উন্নত ডেটা অবকাঠামো, ঝুঁকি মডেল ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে ব্যাংকিং খাতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়বে।

ঋণখেলাপিব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং