জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন দলটি আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করছে।গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে বিএনপির নেতাদের পকেটে টাকা ঢোকানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে জেলা এনসিপি আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ...