Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বামীকে হত্যার পর মরদেহ ফ্রিজে লুকানোর চেষ্টা

শরীয়তপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৫১
স্বামীকে হত্যার পর মরদেহ ফ্রিজে লুকানোর চেষ্টা

সংগৃহীত ছবি

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে মালয়েশিয়াপ্রবাসী স্বামী জিয়া সরদারকে (৪০) হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

মরদেহের অংশবিশেষ ড্রামে ভরে গোপন করা এবং কিছু অংশ ফ্রিজে সংরক্ষণের চেষ্টার সময় অভিযুক্ত আসমা আক্তারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, প্রায় আট বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে জিয়া ও আসমার বিয়ে হয়। উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। তারা সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আসমা আক্তার লোহার রড দিয়ে স্বামী জিয়া সরদারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হত্যাকাণ্ড গোপন করতে আসমা মরদেহটি কয়েক টুকরো করে হাড় ও মাংস করেন আলাদা। এরপর একটি ড্রামে ভরে তিন দিন বাসায় রেখে দেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় আসমা একটি অটোরিকশা ভাড়া করে মরদেহের কিছু অংশ ফেলে দেন শহরের বিভিন্ন স্থানে। অবশিষ্ট মাংসের অংশগুলো শহরের পালং এলাকার আগের একটি ভাড়া বাসায় নিয়ে চেষ্টা করেন ফ্রিজে সংরক্ষণের। তবে ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় স্থানীয়দের। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে আটক করে তাকে।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছেন আসমা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকা থেকে মরদেহের খণ্ডিত অংশ করা হয় উদ্ধার। এর আগে একই দিন বিকালে নড়িয়া উপজেলার পদ্মা নদীর তীর থেকেও হাত-পায়ের  চারটি অংশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, এগুলো নিহত জিয়া সরদারের শরীরের অংশ।

নিহতের স্বজন শাহাদাত হোসেন বলছিলেন, আমার ভাই প্রবাসে থাকাকালে বিয়ে করেন ওই নারীকে। দেশে এসে থাকতেন আলাদা বাসায়। সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে।

আটক আসমা আক্তার দাবি করেছেন, স্বামী জিয়া প্রায়ই মারধর করতেন তাকে। ঘটনার দিনও ঝগড়ার একপর্যায়ে আত্মরক্ষার্থে রড দিয়ে আঘাত করলে মারা যান তার স্বামী। ভয়ে মরদেহটি টুকরো করেন তিনি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেছেন, স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে ড্রামে ভরে রেখেছিলেন ওই নারী। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে তাকে এবং তার দেখানো স্থান থেকে মরদেহের বিভিন্ন অংশ করা হয়েছে উদ্ধার।

শরীয়তপুরহত্যাআটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি