পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জেলে।আজ রবিবার বিকেলে উপজেলার চরতুফানিয়া ও চরহেয়ার মধ্যবর্তী বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন যুগিরহাওলা গ্রামের ইমন খাঁ (২২) ও শাকিব শিকদার (২৩)।স্থানীয়রা জানান, পাঁচ জেলে ট্রলার নোঙর করে বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ট্রলারে থাকা সবাই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক...