নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণির ১২ বছর বয়সী এক শিশুর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বিয়ে বন্ধ করতে গিয়ে বরযাত্রীদের হামলার চেষ্টার মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। এ সময় ইউএনওর সরকারি গাড়ি আটকে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বরপক্ষের লোকজনের বিরুদ্ধে।আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বর, কনেসহ তিনজনকে আটক করা হয়েছে।উপজেলা প্রশাস...