Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পতিসরে কাচারি বাড়িতে রবীন্দ্রনাথকে স্মরণ

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৭:১৬
পতিসরে কাচারি বাড়িতে রবীন্দ্রনাথকে স্মরণ

কাচারি বাড়ির আঙিনা

বাংলা সাহিত্যের রাজটীকা পরিহিত কবি রবীন্দ্রনাথ। তিনি প্রেম ও ভালোবাসার কবি, কবিদের কবি। দুঃখ, প্রেম, প্রকৃতি ও মানবতার বোধে তিনি আজও বাঙালির হৃদয়ে জীবন্ত।

বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে। গান, কবিতা, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে মুখর হয়ে ওঠে ঐতিহাসিক রবীন্দ্র কাছারিবাড়ির আঙিনা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে কাছারিবাড়ির দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮৯১ সালে জমিদারির দায়িত্ব নিয়ে প্রথমবার পতিসরে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর ১৯৩৭ সাল পর্যন্ত বারবার ছুটে এসেছেন এই কাছারিবাড়িতে। এখানকার নাগর নদ, সবুজ-শ্যামল প্রকৃতি, কৃষক ও সহজ-সরল প্রজাদের জীবনসংগ্রাম এবং গ্রামীণ জনপদের সুখ-দুঃখ তার সাহিত্যচর্চাকে গভীরভাবে প্রভাবিত করে।

পতিসরে বসেই তিনি রচনা করেন অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ, যা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।

বিশ্বকবির জন্মোৎসব ঘিরে এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পতিসরে ছুটে আসেন সংস্কৃতিপ্রেমী ও রবীন্দ্রভক্তরা। দিনজুড়ে স্থানীয় শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তি। সুর ও কবিতার মূর্ছনায় প্রাণ ফিরে পায় ঐতিহ্যবাহী পতিসর।

পতিসরে আসা সংস্কৃতিকর্মীদের ভাষ্য, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মার অংশ। কবিগুরুর প্রতি ভালোবাসা থেকেই ২৫ বৈশাখে ভক্তরা এখানে ছুটে আসেন।

নওগাঁ সরকারি বিএমসি কলেজের শিক্ষার্থী আনহিকা উল্লেখ করেন, রবীন্দ্রনাথকে বইয়ের পাতায় পড়েছি, গানেও শুনেছি। পতিসরে এসে তার জীবন ও কর্মের সঙ্গে এই মাটির সম্পর্ক আরও গভীরভাবে অনুভব করতে পারছি। এবারের আয়োজন বর্ণিল ও মনোমুগ্ধকর।

আলোচনা সভার বক্তারা উল্লেখ করেন, অনিশ্চয়তার সময়েও রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন মানুষের জীবনে আশার আলো হয়ে আছে। পতিসরের মাটি, প্রকৃতি ও মানুষের সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক ছিল, তা বারবার প্রতিফলিত হয়েছে তার সৃষ্টিতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রবীন্দ্রনাথসাংস্কৃতিক অনুষ্ঠানকাচারি বাড়ি২৫ বৈশাখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের