খুলনায় দুর্বৃত্তরা ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যার মাত্র একমাস ২০ দিন পর বাবা আক্তার ঢালীকে (৬০) গুলি করে হত্যা করেছে।আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।হত্যাকাণ্ডের পর এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত আক্তার ঢালী দুর্জনীমহল গ্রামের বাসিন্দা ও আইচগাতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।এদিকে, জয় ঢালীর হত্যাকাণ্ডের পর তার বা...