Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০৬
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়

খুলনার রূপসায় এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় রূপসা ব্রিকসের ইটভাটার পাশে।

নিহত যুবদল কর্মীর নাম ফখরুল শেখ (৩২)। তিনি উপজেলার নৈহাটি গ্রামের মোমিন উদ্দিনের ছেলে ও যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।

স্থানীয়রা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ফখরুলের ভাই ফরহাদ ও শরিফুল রূপসা ব্রিকস পরিচালনা করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ইটভাটা ও মাছের ঘের দেখাশোনার জন্য সেখানে যান ফখরুল।

এর আগে মঙ্গলবার বিকালে ইটভাটার নাইট গার্ড তৈয়বের সঙ্গে ফখরুলের বাগবিতণ্ডা হয়। এর জেরে তৈয়ব রাতে কাজে আসেননি বলে স্থানীয়রা জানিয়েছেন।

রাতে ইটভাটায় অবস্থানকালে রাত ১টার দিকে অফিসকক্ষের পাশে একদল অস্ত্রধারী ফখরুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার ঘাড়ে এবং আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় লাগে।

আরও পড়ুন

ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

১২ আগস্ট ২০২৬

খবর পেয়ে তার ভাই ফরহাদসহ স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ফখরুলকে উদ্ধার করেন। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ফরহাদ হোসেন জানান, ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ইটভাটার ক্যানেলে মাছ চাষ করতেন।

ফরহাদ আরও জানান, রাতে মেয়ের ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন ফখরুল। পথে তার সঙ্গে দেখা হলে ফখরুল জানান, ওষুধ নিয়ে ইটভাটায় ঘুরে পরে বাড়ি ফিরবেন। রাতে এক বন্ধুর কাছ থেকে খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে অফিসের পাশে ফখরুলকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে দুটি গুলির আঘাত পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ রাতে থানায় মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

গুলিহত্যাখুলনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!