Agamir Somoy E-Paper
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

মাদারীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ২৩:৫৯
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

সংগৃহীত ছবি

মাদারীপুর সদর উপজেলায় গৃহবধূ সাথী আক্তারের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (৮ মার্চ) সকালে সাথী আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর গ্রামে তার শ্বশুরবাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন ঘর ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ ওঠে। একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দিলে কয়েকটি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত সাথী আক্তার একই এলাকার অহিদুল খানের মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। তারা এ ঘটনায় শ্বশুর গোলাম বেপারীর বিচার দাবি করেছেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা তার শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেছেনন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, অল্প কিছুদিন আগে ভালোবেসে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাসিন্দা কাইয়ুম বেপারীকে বিয়ে করেন সাথী আক্তার। কাইয়ুম বেপারী বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, স্বামীর অনুপস্থিতিতে সাথীকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন তার শ্বশুর গোলাম বেপারী। মৃত্যুর আগেও তাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

রবিবার সকালে সাথীর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে শ্বশুরবাড়ির লোকজন দ্রুত বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাদারীপুরলাশ উদ্ধার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    advertisement
    advertisement
    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    ০৫ জুলাই ২০২৬, ০০:০৫

    advertiseadvertise