Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আড়াইহাজারে আলোচনায় ‘লাল বাদশা’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৭:৪৪
আড়াইহাজারে আলোচনায় ‘লাল বাদশা’

ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ২০ মণ ওজনের শাহীওয়াল জাতের একটি ষাঁড়।

‘লাল বাদশা’ নামের এই ষাঁড়টি শুক্রবার (২৩ মে) আড়াইহাজার পৌরসভা পশুর হাটে তোলা হলে মানুষ সেটি দেখতে ভিড় করেন। পরে ১২ লাখ টাকায় ষাঁড়টি কিনে নেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও তার ছোট ভাই শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব।

ষাঁড়টির মালিক ছগীর মিয়া জানান, চার বছর ধরে দেশীয় খাবার খাইয়ে তিনি গরুটি লালন-পালন করেছেন। প্রতিদিনই আশপাশের মানুষ গরুটি দেখতে তার বাড়িতে ভিড় করতেন। ন্যায্য দাম পাওয়ায় তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন।

স্থানীয়দের অনেকে মনে করছেন, এ বছর ভারতীয় পশু না আসায় দেশীয় গবাদিপশুর চাহিদা বেড়েছে। এতে ছোট-বড় খামারিরা লাভের মুখ দেখতে শুরু করেছেন।

এদিকে একই হাটে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে একটি মহিষও দর্শনার্থীদের নজর কাড়ে। ১৮ মণ ওজনের মহিষটির দাম হাঁকা হচ্ছিল ৬ লাখ টাকা।

মালিক মিজান মিয়া দাবি করেন, চার বছর ধরে তিনি মহিষটি লালন-পালন করেছেন। হাটে সেটিকে ঘিরেও মানুষের ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকে মহিষটির সঙ্গে ছবি তুলতেও ব্যস্ত ছিলেন।

স্থানীয় খামারি আলাউদ্দিন জানান, তিনি এবার হাটে ১৫টি ষাঁড় তুলেছেন। পশুর ভালো দাম পাওয়ায় লাভের আশা করছেন তিনি।

তবে ক্রেতাদের অভিযোগ, আগের তুলনায় পশুর দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় বসা অস্থায়ী পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক দেশীয় গবাদিপশু ওঠে। যদিও থেমে থেমে ভারী বৃষ্টির কারণে হাটের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি হাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। জাল টাকা শনাক্তে রাখা হয়েছে বিশেষ মেশিন। পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করছেন।

উপজেলার ঐতিহ্যবাহী আড়াইহাজার পৌরসভা পশুর হাটের ইজারা নিয়েছে উপজেলা ছাত্রদল। হাট পরিচালনা কমিটির প্রধান মোবারক হোসেন জানান, সার্বিক নিরাপত্তায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো হাট এলাকা সিসিটিভির আওতায় রাখা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান জানালেন, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে হাট পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, প্রতিটি পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

আড়াইহাজারলাল বাদশাকোরবানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল