Agamir Somoy E-Paper
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অম্লতায় আক্রান্ত দেশের ৪৬ শতাংশ ফসলি জমি, চুন ও জৈব সারে সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৬:৪৯
অম্লতায় আক্রান্ত দেশের ৪৬ শতাংশ ফসলি জমি, চুন ও জৈব সারে সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের

ছবি: আগামীর সময়

বাংলাদেশের প্রায় ৮৫ লাখ ৮৬ হাজার হেক্টর ফসলি জমির মধ্যে প্রায় ৪৬ শতাংশই অধিক বা অত্যধিক অম্লতায় আক্রান্ত, যা ফসল উৎপাদন ও খাদ্যনিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে মাটির অম্লতা কমাতে চুন ও ডলোমাইটের সঠিক ব্যবহার এবং জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি ও মৃত্তিকা বিশেষজ্ঞরা। তাদের মতে, জৈব পদার্থই মৃত্তিকার ‘আত্মা’। তাই টেকসই কৃষি ও মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহারের কোনো বিকল্প নেই।

শনিবার (২০ জুন) রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের সম্মেলনকক্ষে আয়োজিত দিনব্যাপী ‘চুন প্রযুক্তি ও জৈব পদার্থ প্রয়োগের মাধ্যমে অম্ল মৃত্তিকা ব্যবস্থাপনা: মৃত্তিকার আত্মা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। সেমিনারের আয়োজন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী কার্যালয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি। সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আফছার আলী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অ্যানালাইটিক্যাল সার্ভিসেস উইংয়ের পরিচালক মো. জয়নাল আবেদিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান।

আলোচক হিসেবে বক্তব্য দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূরুল ইসলাম এবং রাজশাহী বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম।

প্রবন্ধে অম্ল মৃত্তিকা সৃষ্টির কারণ, ফসল উৎপাদনে এর নেতিবাচক প্রভাব এবং চুন প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরা হয়। বক্তারা বলেছেন, ফসল উৎপাদনের জন্য ১৭টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান প্রয়োজন। এর মধ্যে কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন বায়ু ও পানি থেকে পাওয়া গেলেও বাকি উপাদানগুলো মাটি থেকেই গ্রহণ করতে হয়।

মাটির পিএইচ ৫ দশমিক ৬ থেকে ৭ দশমিক ৩-এর মধ্যে থাকলে এসব পুষ্টি উপাদান সহজলভ্য হয়। কিন্তু উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মাটি বর্তমানে অতিমাত্রায় অম্ল হয়ে পড়েছে। ফলে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও মলিবডেনামের ঘাটতি দেখা দিচ্ছে। পাশাপাশি অ্যালুমিনিয়াম ও আয়রনের বিষাক্ত প্রভাবও বাড়ছে।

সেমিনারে জানানো হয়, দেশের প্রায় ৪৬ শতাংশ ফসলি জমি অধিক বা অত্যধিক অম্লতায় আক্রান্ত। এর ফলে ফসলের শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং উৎপাদনশীলতা কমে যাচ্ছে।

গবেষকদের মতে, ডলোমাইট প্রয়োগের মাত্রা মাটির পিএইচ, জৈব পদার্থের পরিমাণ ও মাটির বুনটের ওপর নির্ভর করে। সাধারণভাবে প্রতি শতাংশ জমিতে ৩ থেকে ১০ কেজি ডলোমাইট প্রয়োগ করা যেতে পারে। বেলে মাটিতে তুলনামূলক কম এবং এঁটেল মাটিতে বেশি পরিমাণ ডলোমাইট প্রয়োজন হয়। সঠিক মাত্রায় প্রয়োগ করলে মাটির অম্লতা কমে এবং পুষ্টি উপাদান গ্রহণের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা আরও বলেছেন, মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে গেলে পানি ধারণক্ষমতা, উর্বরতা ও জীববৈচিত্র্য হ্রাস পায়। এ কারণেই জৈব পদার্থকে মৃত্তিকার ‘আত্মা’ বলা হয়। গোবর, কম্পোস্ট, ভার্মিকম্পোস্ট ও সবুজ সার ব্যবহারের মাধ্যমে মাটির গঠন ও উৎপাদনক্ষমতা উন্নত করা সম্ভব।

তারা বলেছেন, টেকসই কৃষি নিশ্চিত করতে শুধু রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমিয়ে মাটি পরীক্ষার ভিত্তিতে চুন ও জৈব সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান তারা।

সেমিনারে অংশগ্রহণকারীরা মত দেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সুস্থ, উর্বর ও প্রাণবন্ত মৃত্তিকা অপরিহার্য। তাই মাটির হারানো স্বাস্থ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

অম্লতায় আক্রান্ত ফসলি জমিচুন ও জৈব সারে সমাধানবিশেষজ্ঞদের পরামর্শ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২০ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ২
    অস্ট্রেলিয়া
    ০
    ২০ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    স্কটল্যান্ড
    ০
    মরক্কো
    ১
    ২০ জুন ২০২৬
    সকাল ৬:৩০ টা
    ব্রাজিল
    ৩
    হাইতি
    ০
    ২০ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    তুরস্ক
    ০
    প্যারাগুয়ে
    ১
    ২০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    সুইডেন
    ০
    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    ২০ জুন ২০২৬, ০০:১৯

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    ২০ জুন ২০২৬, ০০:৫৫

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    ২০ জুন ২০২৬, ০০:০১

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    ২০ জুন ২০২৬, ০০:৪৯

    ৩০ বছর পরও বয়স কমে!

    ৩০ বছর পরও বয়স কমে!

    ২০ জুন ২০২৬, ০০:০১

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    ২০ জুন ২০২৬, ০০:০১

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    ২০ জুন ২০২৬, ০১:৫৩

    জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ

    জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ

    ২০ জুন ২০২৬, ০৪:২২

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    ২০ জুন ২০২৬, ০১:৪১

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    ২০ জুন ২০২৬, ০১:৩২

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    ২০ জুন ২০২৬, ০১:০৪

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    ২০ জুন ২০২৬, ০৪:২৭

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ২০ জুন ২০২৬, ০৩:০৫

    পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

    পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

    ২০ জুন ২০২৬, ০৪:২২

    আগামীর সময় কুইজে চতুর্থ দিনের বিজয়ী খায়রুন্নেছা

    আগামীর সময় কুইজে চতুর্থ দিনের বিজয়ী খায়রুন্নেছা

    ২০ জুন ২০২৬, ০৩:১২

    advertiseadvertise