Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মঙ্গল কামনায় হ্রদে ভাসল বিজুফুল

রাঙ্গামাটি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৪
মঙ্গল কামনায় হ্রদে ভাসল বিজুফুল

লেকের জলে ফুল ভাসান আদিবাসী তরুণীরা। ছবি: আগামীর সময়

কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থান আজ উৎসবমুখর। হ্রদ সেজেছে এক অপূর্ব সাজে। সূর্যোদয় হতে না হতেই আদিবাসী তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে ফুল ভাসান হৃদের জলে। নতুন বছরের জন্য মঙ্গল কামনা করে প্রার্থনায় মেতে ওঠেন তারা।

আজ চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরাদের ফুল ভাসিয়ে মা গঙ্গাদেবীকে শ্রদ্ধা নিবেদন করার দিন। যা ফুলবিজু নামে পরিচিত।

বাংলা বর্ষবরণ ও বিদায়ের অন্যতম উৎসব বৈসাবি ঘিরে মেতেছে পাহাড়। চাকমারা বিজু, ত্রিপুরারা বৈসুক, মারমারা সংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু ও অহমিয়ারা বিহু এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে আলাদাভাবে পালন করে এ উৎসব।

সম্মিলিতভাবে ‘বৈসাবি’ নামেই পরিচিত। বৈসাবি উৎসবের প্রথম দিনেই পালিত হয় ফুলবিজু।

রাঙ্গামাটি শহরের রাজবনবিহার ঘাট, গর্জনতলী, কেরাণী পাহাড়সহ বিভিন্ন স্থানে সাংগঠনিক ও ব্যক্তিগত উদ্যোগে পানিতে ফুল ভাসিয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনেরা।

এই দিনে বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করেন আদিবাসিরা। কলাপাতায় করে পবিত্র বিজু ফুল জলে ভাসিয়ে দেন। তাই একে বলা হয় ফুলবিজু। পুরনো বছরের সব গ্লানি দূর হয়ে নতুন বছর যাতে সুন্দর হয়ে ওঠে এজন্য প্রার্থনা করেন তারা।

সুনেত্রা চাকমা নামের এক তরুণী বলেছেন, ফুলবিজুর দিনে ফুল নিবেদন থেকেই শুরু হয় বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা। ফুল ভাসিয়ে আমরা গঙ্গাদেবীর কাছে সুখ ও সমৃদ্ধি প্রার্থনা করি। আগামীকাল আমরা মূলবিজু এবং পরশু পহেলা বৈশাখ পালন করব।

বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-বিহু-সাংক্রাই-চাংক্রান-পাতা উদযাপন পরিষদের সদস্য সচিব ইন্টু মনি তালুকদার বলছেন, পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর জন্য আজ বিশেষ একটি দিন। কারণ আজকের দিন থেকেই নতুন বছরকে বরণ করে নেয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই ফুল ভাসানোটা এখন সম্প্রীতির উৎসবে রুপ নিয়েছে। সবাই একসঙ্গে একত্রিত হয়ে ফুল নিবেদন করে প্রার্থনা করা হয়।’

‘আজকের দিনে আমাদের চাওয়া হলো, আগামী দিনগুলোতে যাতে সবাই মিলেমিশে সুখ-শান্তিতে বসবাস করতে পারি,’ প্রত্যাশা তার।


রাঙ্গামাটিপহেলা বৈশাখবৈসাবিফুলবিজুপাহাড়ে বর্ষবরণবর্ষবরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন