Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কবর খুঁড়ে বৃদ্ধের অপেক্ষা

সারমীন আক্তার, ঠাকুরগাঁও
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৪২
কবর খুঁড়ে  বৃদ্ধের অপেক্ষা

প্রতিদিন সকালে কিংবা বিকালে সেই কবরের পাশে গিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ৮০ বছর বয়সী আয়েশা খাতুন। ছবি: আগামীর সময়

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বড়বালিয়া পাইকারমনি গ্রামের একচালা টিনের ছোট্ট একটি ঘর। পাশেই কবর। তবে সেটি কোনো মৃত মানুষের নয়; বরং জীবিত এক বৃদ্ধার শেষ আশ্রয়। প্রতিদিন সকালে কিংবা বিকালে সেই কবরের পাশে গিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ৮০ বছর বয়সী আয়েশা খাতুন। তারপর দীর্ঘশ্বাস ফেলে ফিরে যান নিজের ঘরে। মৃত্যুর পর যেন কাউকে আর কষ্ট করতে না হয়— এ ভাবনা থেকেই জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রেখেছেন তিনি।
আয়েশা খাতুন ওই গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর শেষ বয়সে ভরসা খুঁজেছিলেন সন্তানদের কাছে। কিছুদিন বড় ছেলের বাড়িতে, পরে ছোট ছেলের সংসারেও থেকেছেন। কিন্তু পারিবারিক অশান্তি আর অবহেলা তাকে কোথাও স্থায়ী হতে দেয়নি। শেষ পর্যন্ত স্বামীর রেখে যাওয়া প্রায় আড়াই শতাংশ জমিতে স্থানীয়দের সহায়তায় ছোট একটি ঘর তুলে একাই বসবাস শুরু করেন।

আয়েশা খাতুনের অভিযোগ, জীবনের সব সঞ্চয় ও সম্পত্তি সন্তানদের নামে লিখে দেওয়ার পর থেকেই যেন তিনি তাদের কাছে হয়ে গেছেন অচেনা। কেউ খোঁজ নেয় না, অসুস্থ হলেও দাঁড়ায় না পাশে। দিন যায় অভাব-অনটনে। টিনের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি ঘরে পড়ে, বিদ্যুতের সুবিধা নেই, অনেক দিন ঠিকমতো খাবারও জোটে না। এসবের চেয়েও বড় হয়ে ওঠে আরেকটি ভয়— মৃত্যুর পর তাকে দাফন করবে তো কেউ?

কথা বলতে গিয়ে বারবার কেঁদে ফেলেন এই বৃদ্ধা। কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘মা হয়ে সন্তানদের জন্য যা করার সবই করেছি। এখন বয়স হয়েছে, তাই আর কেউ খোঁজ নেয় না। মনে হয়, মারা গেলে আমার জন্য কেউ কবরও খুঁড়বে না। তাই নিজের কবর নিজেই বানিয়ে রাখলাম।’

বিষয়টি প্রশাসনের নজরেও এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খাইরুল ইসলাম। তিনি প্রকৃতপক্ষে অসহায় হয়ে থাকলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করার কথাও বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁওভূল্লীকবর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১