বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় সারা দেশ

মৎস্য প্রজেক্টে হরিণের মাংস রান্না, ফেলে ভোঁ দৌড়

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩
মৎস্য প্রজেক্টে হরিণের মাংস রান্না, ফেলে ভোঁ দৌড়

ছবি: আগামীর সময়

সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য প্রজেক্টের একটি বাসা থেকে সুন্দরবনের শিকারনিষিদ্ধ হরিণের রান্না করা মাংস উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর প্রজেক্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রজেক্টের বাসায় হরিণের মাংস রান্না হচ্ছে এমন সন্দেহ হলে তারা সেখানে গেলে সংশ্লিষ্টরা মাংস ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ কেজি রান্না করা মাংস উদ্ধার করে।

স্থানীয় ফজলুল হক জানিয়েছেন, প্রজেক্টে বহিরাগত কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছে। তারা প্রায়ই মাংস রান্না করলেও কী মাংস রান্না হয় তা জানা ছিল না। হঠাৎ বন বিভাগ এসে হরিণের মাংস উদ্ধার করেছে।

প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবুর ভাষ্য, তার প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে কয়েকজন বহিরাগত শ্রমিক কাজ করছে। তাদের তিনি চেনেন না। ভেকু মালিকদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। শ্রমিকরা নিজেরাই বাজার করে খায়, তাদের বিষয়ে তার জানা নেই।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হরিণ বাংলাদেশের সংরক্ষিত বন্য প্রাণী। শিকার, মাংস সংরক্ষণ বা বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

    শেয়ার করুন:
    Advertisement
    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:১৪

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪২

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ২৮ এপ্রিল ২০২৬, ২১:৫১

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪

    advertiseadvertise

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

    • বেটা
    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • বেটা
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারা দেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • ভিডিও
    • চট্টগ্রাম
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN