Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উখিয়ায় লোকালয়ে বার্মিজ অজগর, বনে অবমুক্ত

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ২২:৪৬
উখিয়ায় লোকালয়ে বার্মিজ অজগর, বনে অবমুক্ত

দুটি বার্মিজ অজগর বনে অবমুক্ত করা হচ্ছে— সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে লোকালয় থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বনবিভাগ। পৃথক দুটি স্থান থেকে উদ্ধার করা অজগর দুটি পরে সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। টানা বর্ষণের মধ্যে লোকালয়ে সাপের উপস্থিতিতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বনবিভাগের দ্রুত পদক্ষেপে প্রাণীগুলোকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকায় ফয়েজ উদ্দিনের বাড়ির আঙিনায় প্রায় ১০ ফুট লম্বা একটি বার্মিজ অজগর দেখতে পান স্থানীয়রা। বিশাল আকৃতির সাপটি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা মুনীর আহমদের সহযোগিতায় বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

এর প্রায় ১৪ ঘণ্টা পর আজ বুধবার সকাল ১১টার দিকে উখিয়ার বর্ধিত ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি কার্যালয় এলাকা থেকে আরও একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

আরও পড়ুন

কক্সবাজারে পাহাড়ধস, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

০৮ জুলাই ২০২৬

একই দিন দুপুরে উদ্ধার করা দুটি অজগর থাইংখালী বিটের গহীন সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। এ সময় থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি এবং বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম বললেন, ‘হলদিয়াপালং বিট ও সদর বিট এলাকা থেকে লোকালয়ে চলে আসা দুটি বার্মিজ অজগর উদ্ধার করে নিরাপদে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।’

তার ভাষ্য, ‘সাপ আমাদের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই কোথাও সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে বা না বুঝে সেটিকে হত্যা না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।’

বনবিভাগের কর্মকর্তারা দাবি করেন, বনাঞ্চল সংকুচিত হওয়া, খাদ্যের সন্ধান এবং প্রাকৃতিক আবাসস্থলের পরিবর্তনের কারণে অনেক সময় বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং বনবিভাগকে দ্রুত অবহিত করা হলে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুল্লাহ আল মামুন মন্তব্য করেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে প্রাণহানি ও বন্যপ্রাণী হত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।’

কক্সবাজারউখিয়াবার্মিজ অজগরবনে অবমুক্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি