Agamir Somoy E-Paper
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোরে ছয় দিনে ৬ মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্বেগ

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৪:০৮
যশোরে ছয় দিনে ৬ মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্বেগ

গ্রাফিকস: আগামীর সময়

যশোর জেলায় গত ছয় দিনে ৬টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে খুনের ঘটনা। এর মধ্যে স্ত্রী ও নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যার মতো নৃশংস ঘটনাও রয়েছে। এছাড়া পারিবারিক বিরোধে খুন ও রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনাও রয়েছে। একের পর এক হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ বলছে, মরদেহ উদ্ধারের এসব ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

তবে শুধু হত্যাকাণ্ডই নয়, জেলায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

তবে এ অভিযোগ সত্য নয় দাবি করে জেলা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে স্ত্রীকে বেঁধে রেখে জুয়েল আহমেদ রানা (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বিএনপি কর্মীরা।

নিহতের স্ত্রী মায়া বেগমের অভিযোগ, স্বামীর ওপর হামলা হতে দেখে বাধা দিতে এগিয়ে গেলে তাকে গাছে বেঁধে জুয়েলকে মারধর করে হামলাকারীরা। এ ঘটনায় একটি মামলা করেছেন তিনি। ১০ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রাতেই গ্রেপ্তার করা হয় কবির হোসেন নামে এজাহারভুক্ত এক আসামিকে। তিনি স্থানীয় বিএনপি কর্মী বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সোমবার (৮ জুন) রাতে মণিরামপুরে নাতনীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিন রাত ১০টার দিকে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ইনামুল হোসেন (৫০) পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার ছারাসাতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে ১১ জনকে আসামি করে মণিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু হুসাইন নামের একজনকে আটক করেছে পুলিশ।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সবার বাড়ি ঝিকরগাছা উপজেলার ছারাসাত গ্রামে। কিন্তু হত্যাকাণ্ডটি মণিরামপুর উপজেলায় ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজন আটকও করা হয়েছে।

অন্যদিকে বিয়ের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই স্বামীর হাতে প্রাণ দিতে হয়েছে নববধূ সামিনা আক্তার শাম্মীকে (২০)। গত সোমবার সকালে জেলার সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় তাকে গলা কেটে হত্যা করা হয়। স্ত্রীকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন অভিযুক্ত স্বামী সুজন। মাদক সেবনের টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী আটক রয়েছেন।

একইদিন মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হামিদ বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তিনি মারা যান। তিনি যশোর সদরের পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে পাঁচবাড়িয়া স্কুল মাঠে হামিদ বিশ্বাসকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন শুকুর নামের এক ভ্যানচালক।

মঙ্গলবার ঝিকরগাছা থেকে মা ও শিশুসন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নাভারন ইউনিয়নের শরীফপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ওই গ্রামের জনি মিয়ার স্ত্রী রেবেকা খাতুন (২৬) ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তান সোহরাব হোসেন।

স্বজনদের দাবি, মা ও ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রেবেকার স্বামী জনি মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে একের পর এক খুনের ঘটনায় জেলায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো বিশেষ পদক্ষেপ নেই। তারা নিয়মিত কার্যক্রমের বাইরে অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

তবে এ অভিযোগ সত্য নয় দাবি করে যশোর জেলা পুলিশে অপারেশন্স ও ক্রাইম তদারকির দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মিরাজুল ইসলাম জানিয়েছেন, পুলিশ অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করছে। গত এক মাসে বিশেষ অভিযানে ৪০০ চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে। আর গত ছয় দিনে যেসব হত্যা ঘটনা ঘটেছে তার মধ্যে চৌগাছার যুবলীগ কর্মী জুয়েল রানা হত্যা ছাড়া সবগুলোই পারিবারিক কলহের জেরে হয়েছে। এসব ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পারিবারিক বিরোধসহ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

মরদেহউদ্ধারপুলিশহত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    ১৩ জুন ২০২৬, ০০:৩৫

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    ১৩ জুন ২০২৬, ০০:০২

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    ১৩ জুন ২০২৬, ০০:০০

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    ১৩ জুন ২০২৬, ০১:১৮

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০০:২৩

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০১:০০

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    ১৩ জুন ২০২৬, ০১:১৭

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    ১৩ জুন ২০২৬, ০৩:০৮

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    ১৩ জুন ২০২৬, ০২:০৩

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    ১৩ জুন ২০২৬, ০৬:১০

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ১৩ জুন ২০২৬, ১০:৪৬

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    ১৩ জুন ২০২৬, ০৫:২৬

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    ১৩ জুন ২০২৬, ০৩:০১

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    ১৩ জুন ২০২৬, ০২:৪৩

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    ১৩ জুন ২০২৬, ০৪:১৬

    advertiseadvertise