Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৯:৪৭
শেয়ার করুন:
জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

দুর্বৃত্তরা আমার বাসার গেটে আগুন দিয়ে পালিয়ে গেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘এদের অবস্থা এমন হয়েছে যে জয় বাংলা স্লোগান দিয়েই পালিয়ে যায়। জয় বাংলা এখন জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিতি পেয়েছে। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা এ দেশের মানুষ ও সরকার জানে।’

আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজ বাসার সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।

শেখ হাসিনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। দেশের আইনের শাসনব্যবস্থাও তা স্পষ্ট করেছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও অপরাধে জড়িত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন হয় না।’

তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ফিরতে পারবে না।

আরও পড়ুন

যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

২০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সমালোচনা করে হুমায়ুন কবির বলেছেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে। তাদের নেত্রী নিজের দল ও পরিবারকে ধ্বংস করেছেন। এখন দলে যারা রয়েছেন, তাদেরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।’


প্রতিমন্ত্রী বলেছেন, ‘সরকার সহনশীলতার চর্চা করে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই।’

তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব এখন উজ্জ্বল। দেশে বৈদেশিক বিনিয়োগ আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় শাসনব্যবস্থা কার্যকর হচ্ছে। এসব অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী অস্বস্তিতে ভুগছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেরাই বিলীন হয়ে যাবে।’

তিনি আরও বলেছেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট। পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না।’

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেছেন, ‘সরকার কোনো চাপে নেই। সরকার কেন চাপে পড়বে? পালিয়ে যাওয়া ব্যক্তিরা নিজেরাই আতঙ্কিত। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, নয়তো আইনের আওতায় আসবে।’


পররাষ্ট্র প্রতিমন্ত্রীজয় বাংলাসিলেটহুমায়ুন কবির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার