লক্ষ্মীপুরে ঈদ পানিসম্পদ মন্ত্রীর, ত্যাগের মহিমায় শান্তির আহ্বান

লক্ষ্মীপুরে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আগামীর সময়
নিজ সংসদীয় আসন লক্ষ্মীপুর সদরে ঈদ করছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সকালে জামাতে ঈদের নামাজ আদায় করেছেন সোনামিয়া ঈদগাহ মাঠে। এরপর শুভেচ্ছা বিনিময় করেন এলাকাবাসী ও সংবাদকর্মীদের সঙ্গে।
এ্যানির প্রত্যাশা, ‘আজকে ঈদের দিন, সবার জন্য আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন মহিমান্বিত জীবনটাকে ধারণ করে সবাই সুখে-শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দেশে বসবাস করতে পারি— এটাই হোক আজকের দিনের প্রতিপাদ্য।’
লক্ষ্মীপুরসহ গোটা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর থানা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব অভিসহ অনেকে।






