Agamir Somoy E-Paper
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চা শিল্পের সাফল্যের আড়ালে শ্রমিকদের দীর্ঘদিনের সংকট

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৭:৩০
চা শিল্পের সাফল্যের আড়ালে শ্রমিকদের দীর্ঘদিনের সংকট

ছবি: আগামীর সময়

ঝড়-বৃষ্টি, রোদ আর তুফানের মধ্যে প্রতিদিন আট ঘণ্টা কাজ করেও ন্যায্য মজুরি না পাওয়ার আক্ষেপ তুলে ধরেছেন চা শ্রমিকরা। তাদের অভিযোগ, বর্তমান মজুরিতে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন। অনেক বাগানে নারী শ্রমিকদের জন্য পর্যাপ্ত শৌচাগার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার সুবিধাও নেই।

শনিবার (২০ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ষ্ঠ জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চা শ্রমিকরা তাদের জীবনের এমন বাস্তব চিত্র তুলে ধরেছেন। বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের নারী শ্রমিক সনতকি রায় বলেছেন, ‘আমরা ঝড়-বৃষ্টি, রোদ ও তুফানের মধ্যে কাজ করি। কিন্তু যে মজুরি পাই, তা দিয়ে সন্তানদের ভালো খাবার দিতে পারি না। অনেক বাগানে নারীদের জন্য পর্যাপ্ত শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। একটি ঘরে ছয়-সাতজন মানুষ থাকতে হয়।’

তিনি আরও বলেছেন, ‘বর্তমান মজুরিতে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন। অস্থায়ী শ্রমিকরা রেশন সুবিধা পান না। শ্রমিক পরিবারের সদস্যসংখ্যার তুলনায় আবাসন ব্যবস্থাও অপ্রতুল।’

অনুষ্ঠানে চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের শ্রমিক ও এ বছর শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী হিসেবে জাতীয় চা পুরস্কার পাওয়া জেসমিন আক্তারও শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, পুরস্কার পাওয়া আনন্দের হলেও বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন। শ্রমিকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, আবাসন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি। স্বাগত বক্তব্য দিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।

আলোচনা সভায় বক্তারা দেশের চা শিল্পের সাফল্য, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন। তারা বলেন, চা শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের চা উৎপাদন, গবেষণা, উন্নত প্যাকেজিং, ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশের চা শিল্প দীর্ঘদিন ধরে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশের চা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তবে শিল্পের উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাও জরুরি।

অনুষ্ঠানে ‘জাতীয় চা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়। চা শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট নয়টি পুরস্কার দেওয়া হয়।

একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান হিসেবে কমলগঞ্জের শ্রী গোবিন্দপুর চা বাগান, সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান হিসেবে হবিগঞ্জের মধুপুর চা বাগান পুরস্কার পায়। শ্রেষ্ঠ চা রপ্তানিকারক হিসেবে দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদক হিসেবে পঞ্চগড়ের মো. মতিয়ার রহমান পুরস্কার পান।

শ্রমিক কল্যাণে শ্রেষ্ঠ চা বাগান নির্বাচিত হয় শ্রীমঙ্গলের মির্জাপুর চা বাগান। বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণ ও মানসম্পন্ন চা মোড়ক ক্যাটাগরিতে পুরস্কার পায় কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড। শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী হিসেবে নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার এবং বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা হিসেবে পঞ্চগড়ের সুপ্রিম টি লিমিটেড পুরস্কার লাভ করে।

চা শ্রমিক নেতারা জানিয়েছেন, মজুরি বাড়লেও বর্তমান বাজারদরে খাদ্য, শিক্ষা ও চিকিৎসার ব্যয় বহন করা কঠিন। অধিকাংশ চা বাগানে মানসম্মত শিক্ষা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধার সংকট এখনো শ্রমিকদের বড় সমস্যা হয়ে রয়েছে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২০ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ২
    অস্ট্রেলিয়া
    ০
    ২০ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    স্কটল্যান্ড
    ০
    মরক্কো
    ১
    ২০ জুন ২০২৬
    সকাল ৬:৩০ টা
    ব্রাজিল
    ৩
    হাইতি
    ০
    ২০ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    তুরস্ক
    ০
    প্যারাগুয়ে
    ১
    ২০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    সুইডেন
    ০
    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    ২০ জুন ২০২৬, ০০:১৯

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    ২০ জুন ২০২৬, ০০:৫৫

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    ২০ জুন ২০২৬, ০০:০১

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    ২০ জুন ২০২৬, ০০:৪৯

    ৩০ বছর পরও বয়স কমে!

    ৩০ বছর পরও বয়স কমে!

    ২০ জুন ২০২৬, ০০:০১

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    ২০ জুন ২০২৬, ০০:০১

    জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ

    জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ

    ২০ জুন ২০২৬, ০৪:২২

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    ২০ জুন ২০২৬, ০১:৫৩

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    ২০ জুন ২০২৬, ০১:৪১

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    ২০ জুন ২০২৬, ০১:৩২

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    ২০ জুন ২০২৬, ০১:০৪

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    ২০ জুন ২০২৬, ০৪:২৭

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ২০ জুন ২০২৬, ০৩:০৫

    পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

    পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

    ২০ জুন ২০২৬, ০৪:২২

    আগামীর সময় কুইজে চতুর্থ দিনের বিজয়ী খায়রুন্নেছা

    আগামীর সময় কুইজে চতুর্থ দিনের বিজয়ী খায়রুন্নেছা

    ২০ জুন ২০২৬, ০৩:১২

    advertiseadvertise