Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বন্যাদুর্গতদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২০:৩০
বন্যাদুর্গতদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী— সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ত্রাণসামগ্রী বিতরণ করার সময় বন্যাদুর্গত মানুষের কাছে ক্ষমা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আমি দেশের বাহিরে ছিলাম, যার কারণে সময় মতো আসতে পারিনি। জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নিয়ে ব্যস্ত ছিলাম। শুক্রবার ও শনিবার সুযোগ পেয়ে আপনাদের দেখতে চলে আসলাম। সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’

আজ শনিবার বিকালে মাতামুহুরীর কোনাখালী ইউনিয়নের মরংঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ত্রাণসামগ্রী বিতরণ ও বন্যাদুর্গত এলাকায় পরিদর্শন শেষে মানুষের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে বক্তব্য দেন তিনি।

এর আগে চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে ১৭টি স্থানে তিনি ত্রাণ বিতরণ করেন। বক্তব্য শেষ করার সময়ও তিনি পুনরায় বন্যার্তদের কাছে ক্ষমা করে দিয়েছেন কীনা জানতে চান। তখন বন্যার্ত মানুষ হাত তুলে ক্ষমা করে দিয়েছেন বলে সায় দেন।

আরও পড়ুন

ঘরে ঘরে ডায়রিয়ার পেছনে দূষিত পানি

১৮ জুলাই ২০২৬

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এই সংসদ সদস্য ত্রাণসামগ্রী বিতরণের সময় ক্ষমা চাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বাসিন্দা হামিদুল হক বললেন, ‘সালাহউদ্দিন সাহেব এই আসনের বর্তমান সংসদ। তিনি বন্যার পর এলাকায় এসে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। দেরিতে আসায় ক্ষমা চেয়েছেন। মাপ চাওয়া মহৎ গুণ। তিনি তা করেছেন, সবার নজর কেড়েছেন। তিনি জনগণের মন জয় করতে জানেন। বলতে গেলে, তিনি একজন ম্যাজিকম্যান।’

লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটের আব্দুর রহমান বলছিলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার সময় এলাকায় ছিলেন না, এতে বন্যাদুর্গত মানুষ অনেক সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এমন কিছু ভিডিও ছড়িয়েছে। তবে তিনি খোঁজখবর রেখেছিলেন, বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতা-কর্মীদের নিদের্শনা দিয়েছিলেন।’

কোনখালীর মরংঘোনা গ্রামের রহিমা খাতুন মন্তব্য করেন, ‘সালাহউদ্দিন আমাদের ঘরের ছেলে। বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ দিতে এসেছেন। বন্যার সময় আসতে পারেননি, তাই মাফও চেয়েছে। তিনি মাফ চাওয়ায় আমি না, সবাই খুশি হয়েছেন। সচরাচর একজন মন্ত্রী জনগণের কাছে ক্ষমা চাইবে, এটা কল্পনা করা যায় না।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকক্সবাজারচকরিয়াবন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!