Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লোডশেডিংয়ে বরফসংকট

  • সময়মতো সাগরে যেতে পারছেন না জেলেরা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৪৯
লোডশেডিংয়ে বরফসংকট

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর-মহিপুর মৎস্যবন্দর ও কুয়াকাটায় দেখা দিয়েছে তীব্র বরফসংকট। ১০ দিন ধরে দীর্ঘ সময় লোডশেডিং হওয়ায় বরফকলগুলোয় ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে প্রয়োজনীয় বরফ না পেয়ে প্রস্তুতি শেষ করেও সময়মতো সাগরে যেতে পারছেন না শত শত মাছ ধরা ট্রলারের জেলে। পাশাপাশি সংরক্ষণের অভাবে কিছু ট্রলারের মাছ পচে নষ্ট হওয়ার অভিযোগও পাওয়া গেছে।

আলীপুর ও মহিপুর মৎস্যবন্দর এলাকায় রয়েছে প্রায় ৩৬টি বরফকল। কোনো কোনো কল দিনে ২০-২৫ ক্যান, আবার বরফ উৎপাদন করে কোনোটি ২০০ ক্যান পর্যন্ত। তবে বিদ্যুতের ঘাটতির কারণে এখন অধিকাংশ কল স্বাভাবিকভাবে চলতে পারছে না। ফলে চাহিদার তুলনায় বরফের সরবরাহ কমে গেছে, বেড়েছে দামও।

বরফকল মালিকরা জানিয়েছেন, দিনে লোডশেডিং হচ্ছে ১২-১৪ ঘণ্টা পর্যন্ত। বিদ্যুৎ এলেও আবার চলে যাচ্ছে অল্প সময়ের মধ্যে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কঠিন হয়ে পড়েছে যন্ত্রপাতি সচল রাখাও।

আলীপুর-মহিপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী বললেন, ‘লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদন কমে গেছে। ফলে বেশি দামে বরফ বিক্রি হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বরফকলগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

এফবি আল্লাহ মালিক ট্রলারের মাঝি হারুন জানিয়েছেন, বরফের জন্য চার দিন ধরে ঘাটে বসে আছেন। পর্যাপ্ত বরফ না পাওয়ায় সাগরে যেতে পারেননি। এতে মাছ ধরার সময় নষ্ট হওয়ার পাশাপাশি ট্রলার ঘাটে রাখার খরচও বাড়ছে।

মহিপুর মৎস্য সমিতির নেতা গাজী মো. মজনুর দাবি, বরফ উৎপাদনের জন্য টানা বিদ্যুৎ প্রয়োজন; কিন্তু ১ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ার পর কয়েক ঘণ্টা চলে যাচ্ছে। তাই মৎস্যবন্দর ও কুয়াকাটার বরফকলগুলোয় আলাদা বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা দরকার।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আবুল কাশেম বলেছেন, জ্বালানিসংকটের কারণে লোডশেডিং হচ্ছে। জেলায় বিদ্যুতের চাহিদা ১৩০ মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে ৮৫ মেগাওয়াট। ঘাটতি রয়েছে ৪৫ মেগাওয়াট। জ্বালানিসংকট কেটে গেলে পরিস্থিতির উন্নতি হবে।

জেলেরা বলছেন, বরফসংকটের কারণে সাগরে যাওয়ার সময় পিছিয়ে যাচ্ছে। এতে মাছ ধরার দিন কমার পাশাপাশি বাড়ছে ট্রলার পরিচালনার খরচ। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে উপকূলের মৎস্য খাত আরও সংকটে পড়তে পারে।

লোডশেডিংবরফসংকটজেলেমৎস্যবন্দরপটুয়াখালী
    শেয়ার করুন:
    Advertisement
    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০০

    ঢাকায় বৃষ্টির শঙ্কা, মৃদু তাপপ্রবাহের আভাস তিন বিভাগে

    ঢাকায় বৃষ্টির শঙ্কা, মৃদু তাপপ্রবাহের আভাস তিন বিভাগে

    ১১ আগস্ট ২০২৬, ০৮:২৪

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    ১১ আগস্ট ২০২৬, ২২:২০

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    ১১ আগস্ট ২০২৬, ২২:২৬

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    ১১ আগস্ট ২০২৬, ২২:৪৬

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১৪

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ২২:৫৭

    এআই যেভাবে জীবনকে আরও ব্যয়বহুল করে তুলছে

    এআই যেভাবে জীবনকে আরও ব্যয়বহুল করে তুলছে

    ১১ আগস্ট ২০২৬, ১১:১২

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১০

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩২

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    ১১ আগস্ট ২০২৬, ২৩:২০

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    ১১ আগস্ট ২০২৬, ২১:২৯

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩০

    advertiseadvertise