ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যানের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুতায়িত রুমানা বেগম কমলা (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মৃত রুমানা উপজেলার ধাউরারকুটি গ্রামের মুকুল হোসেন চকলেটের স্ত্রী। তিনি উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানালেন, গতকাল সোমবার দুপুরে নিজ ঘরের ফ্যানের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন রুমানা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিনের ভাষ্য, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।’





