Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাতক্ষীরা কারাগার থেকে পালানো ২ আসামি গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৫০
সাতক্ষীরা কারাগার থেকে পালানো ২ আসামি গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়

সাতক্ষীরা কারাগারের হাজতি ছিলেন মোজাম গাজী (৪৯) ও রফিকুল ইসলাম গাজী (৩৮)। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই কারাগার থেকে পালিয়ে নিজ নিজ গ্রামে ফেরেন তারা। সেখানে কৌশলে জীবনযাপন করছিলেন এই দুই আসামি।

অবশেষে মঙ্গলবার রাত সাড়ে ৮টা ও সাড়ে ১০টার দিকে পৃথক অভিযানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি ও আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোজাম গাজী শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে ও রফিকুল ইসলাম গাজী নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে।

পুলিশ জানায়, জেল পলাতক আসামি মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজায় সাতক্ষীরা কারাগারে ছিলেন। আরেক আসামি রফিকুল ইসলামেরও চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের সাজা ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছিল।

পুলিশের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাতক্ষীরা কারাগার থেকে পালান তারা। ৫ আগস্টের পর মোজাম ও রফিকুল শ্যামনগরের নিজ নিজ গ্রামে ফেরেন। সেখানে আত্মগোপনে থেকে তারা কৌশলে জীবনযাপন করতে থাকেন। পুলিশ মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটকের পর তথ্য যাচাই করে দেখতে পায়, তারা দুজনই জেল পলাতক আসামি।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেছেন, সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামিকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। জেল পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সাতক্ষীরা কারাগার ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যাওয়া ৮৭ বন্দির বিরুদ্ধে ওই বছরের ১৫ আগষ্ট মামলা করে কারা কর্তৃপক্ষ।

এর মধ্যে ৪৬ বন্দি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হলেও ৪১ বন্দি গত দুই বছর নিখোঁজ ছিলেন।

আসামিগ্রেপ্তার
    শেয়ার করুন:
    Advertisement
    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০০

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    ১১ আগস্ট ২০২৬, ২২:২০

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    ১১ আগস্ট ২০২৬, ২২:২৬

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    ১১ আগস্ট ২০২৬, ২২:৪৬

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১৪

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ২২:৫৭

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১০

    এআই যেভাবে জীবনকে আরও ব্যয়বহুল করে তুলছে

    এআই যেভাবে জীবনকে আরও ব্যয়বহুল করে তুলছে

    ১১ আগস্ট ২০২৬, ১১:১২

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩২

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩০

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    ১১ আগস্ট ২০২৬, ২৩:২০

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    ১১ আগস্ট ২০২৬, ২১:২৯

    যে কারণে ফখরুল ইউনূসের চেয়ে ভালো প্রার্থী

    যে কারণে ফখরুল ইউনূসের চেয়ে ভালো প্রার্থী

    ১১ আগস্ট ২০২৬, ১১:৩৭

    advertiseadvertise