Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গুলিতে জেলের মৃত্যু: পরিবার-বনবিভাগের পাল্টাপাল্টি মামলা

কয়রা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৭:৩৩
গুলিতে জেলের মৃত্যু: পরিবার-বনবিভাগের পাল্টাপাল্টি মামলা

খুলনার কয়রায় বনবিভাগের স্মার্ট বাহিনীর গুলিতে জেলের মৃত্যুর ঘটনায় হয়েছে পাল্টাপাল্টি মামলা। এলাকায় চলছে উত্তেজনা। বনবিভাগের ওই টহল দলের বিরুদ্ধে নিহত আমিনুর রহমানের পরিবার কয়রা থানায় করেছে হত্যা মামলা। আর সরকারি কাজে বাধা ও বনরক্ষীদের ওপর হামলার অভিযোগে মামলা করেছে বনবিভাগ।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এসব নিশ্চিত করেছেন। নিহত আমিনুরের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামে। গত বুধবার তার ভাতিজা অলিউল্যাহ কয়রা থানায় হত্যা মামলা করেন। আসামি করেছেন বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন, পশ্চিম বনবিভাগের সহকারী বনসংরক্ষক শামীম রেজাসহ অজ্ঞাতনামা ৯ থেকে ১০ জনকে।

এজাহারে বলা হয়, বিভিন্ন সময় বন বিভাগের অসাধু কর্মকর্তারা জেলে, বাওয়ালি ও মৌয়ালদের কাছ থেকে চাঁদা তুলতেন। ১৫ দিন আগেও আমিনুরের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। এসব লেনদেন নিয়ে বনবিভাগের লোকজনের সঙ্গে তার তর্কও হয়। 

গত ১৩ মে আমিনুর তার ভাতিজা ও আরও কয়েকজনকে নিয়ে সুন্দরবনে যান। ১৮ মে সকালে কয়রার আওতাধীন পাটকোস্টা এলাকার বেশো খালে মাছ ধরার সময় বন বিভাগের স্মার্ট প্যাট্রলিং টিম পৌঁছায় সেখানে।টহল দলের সদস্যরা আমিনুরের কাছে আবার চাঁদা দাবি করেন। রাজি না হওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়। নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ আমিনুরের পরিবারের।

তা অস্বীকার করেছেন মোবারক হোসেন। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না জানিয়ে অন্য কর্মকর্তাদের বর্ণনা তুলে ধরেছেন তিনি।জানিয়েছেন, ঘটনাস্থলটি ছিল প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা। সেখানে জেলেদের নৌকা দেখে অভিযান চালায় টহল। এ সময় জেলেরা দা, কুড়াল ও বৈঠা নিয়ে বনরক্ষীদের ওপর চড়াও হয়।

জেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গত সোমবার বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা রেঞ্জ কার্যালয়ের সামনে লাশ রাখেন। সীমানাপ্রাচীর ভেঙে প্রবেশ করেন ভেতরে। সিসিটিভি ক্যামেরা, জানালা, গ্রিল ও ফটক ভাঙচুর করেন তারা।

বনবিভাগের নথি অনুযায়ী, সুন্দরবনের পশ্চিম বন বিভাগের আওতায় ১৫ থেকে ২২ মে পর্যন্ত টহলের জন্য গঠন করা হয় ‘স্মার্ট টিম’। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলামের সই করা আদেশে দাকোপ ও কয়রা উপজেলার আওতাধীন বনাঞ্চলে টহলের নির্দেশ দেওয়া হয়।

দলের নেতৃত্বে আছেন শরবতখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তাদির রহমান। সহকারী টিম লিডার কালাবগী ফরেস্ট স্টেশনের ফরেস্টার মো. আতিয়ার রহমান। আর সদস্য আটজন।

মোক্তাদির রহমান বলেছেন, বনরক্ষীদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় ঘটনায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে এখন আসামিদের পরিচয় প্রকাশ করবেন না তিনি।

এদিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানিয়েছেন, জেলের মৃত্যুর ঘটনা তদন্তে বন বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করবেন না তিনি।

খুলনাকয়রাসুন্দরবনজেলেহামলাবনবিভাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী