Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পানিসম্পদ প্রতিমন্ত্রী

নদী ভাঙনরোধে তিন জেলায় ২৬০০ কোটি টাকার প্রকল্প

মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ২১:২১
নদী ভাঙনরোধে তিন জেলায় ২৬০০ কোটি টাকার প্রকল্প

ছবি: আগামীর সময়

পদ্মা-যমুনা বেষ্টিত মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নদী ভাঙনরোধে প্রায় ২৬শ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মধ্যে শুধু মানিকগঞ্জেই প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রবিবার (১৭ মে) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরুরিয়া গ্রাম, পাটুরিয়া ফেরিঘাট ও সোলা প্লান্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নদীভাঙন নিয়ে নদীতীরবর্তী মানুষের আর উদ্বেগ ও উৎকণ্ঠা থাকবে না। চলতি বর্ষা মৌসুম শেষে প্রকল্পগুলোর কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, নদী ভাঙনপ্রবণ এলাকায় তাৎক্ষণিক সুরক্ষা হিসেবে আগামীকাল থেকেই পদ্মা ও যমুনার তীরবর্তী অংশে জিও ব্যাগ ও জিও জিউব ফেলা শুরু হবে।

তিনি জানান, দেশের নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, নদী ভাঙনের কারণে প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে শত শত মানুষ ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ক্ষতি কমাতে সরকার দীর্ঘমেয়াদি, স্থায়ী ও কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রায়হান দোলন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ অনেকে।

পানিসম্পদ প্রতিমন্ত্রীমানিকগঞ্জনদী ভাঙনফরহাদ হোসেন আজাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে