Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দাউদকান্দিতে তারেক রহমানকে স্বাগত জানালেন ড. খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৪:২৯
শেয়ার করুন:
দাউদকান্দিতে তারেক রহমানকে স্বাগত জানালেন ড. খন্দকার মোশাররফ

ছবি: আগামীর সময়

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজসিক সংবর্ধনা দিয়েছে কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উপজেলা, পৌরসভা এবং মেঘনা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা।

আজ শনিবার ঢাকা থেকে চাঁদপুরে সরকারি সফরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২০ কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার স্বতঃস্ফ‍ূ র্ত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে এই ফুলেল শুভেচ্ছা জানালেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কের অন্তত আটটি স্পটে উৎসুক জনতার ঢল নামে।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা-১ আসনের ভাটেরচরে এসে পৌঁছালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে বিপুল সংবর্ধনা দেন। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উচ্ছ্বসিত জনগণকে অভিনন্দিত করেন।

এরপর দাউদকান্দি সেতু টোলপ্লাজা এলাকায় তারেক রহমানকে স্বাগত জানালেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

এখানে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা জানালেন। এ ছাড়া দাউদকান্দি বিশ্বরোড, শহীদনগর, গৌরীপুর, রায়পুর এবং ইলিওটগঞ্জেও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দীন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সাত্তার, কামাল হোসেন, এনামুল হক সফর তালুকদার ও হেলাল ইসহাক।

দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার; মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরীন, আতাউর রহমান ভূঁইয়া, আবু ইউসুব নয়ন ও আব্দুল গাফফারও উপস্থিত ছিলেন।

পাশাপাশি দাউদকান্দি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহামুদ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব মো. রোমান খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহানউদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, দাউদকান্দি ছাত্রদলের সভাপতি আবদুল বাসেদ ও সাধারণ সম্পাদক রিমন খন্দকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, এক যৌথ বার্তায় ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি এবং ড. খন্দকার মারুফ হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় দাউদকান্দি ও মেঘনা উপজেলার সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিএনপিপ্রধানমন্ত্রীড. খন্দকার মোশাররফরাজনীতিকুমিল্লা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার