Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কাটা ধান, সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৭:২৯
শেয়ার করুন:
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কাটা ধান, সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ছবি: আগামীর সময়

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলায় কৃষকরা বিপাকে পড়েছেন। বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের। একই সঙ্গে শীতকালীন বিভিন্ন সবজির ক্ষেতে পানি জমে ফসলের ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্যদিকে, বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ধান ও সবজির ক্ষেতে পানি জমেছে। অনেক কৃষক ধান কেটে মাঠে রেখেছেন। কিন্তু টানা বৃষ্টিতে সেই ধান শুকাতে পারছেন না তারা। ফলে কেটে রাখা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেকে। এ ছাড়া অনেক জমিতে এখনো পাকা ধান রয়েছে। একই চিত্র ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজির ক্ষেতে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে তালা উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি এবং ১৬৫ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপির আবাদ করা হয়েছে।

উপজেলার সরুলিয়া গ্রামের কৃষক শামসুর রহমানের আক্ষেপ, তার জমির ধান কেটে মাঠে রাখা হয়েছে। টানা বৃষ্টিতে ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি না কমলে ধান ঘরে তোলা সম্ভব হবে না। এ ছাড়া মাঠের অনেক জমিতে এখনো পাকা ধান রয়েছে।

একই গ্রামের ফুলকপি চাষি হোসেন আলী বললেন, তার ফুলকপির গাছে পাতা বের হতে শুরু করেছে। জমিতে পানি জমে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরেক কৃষক জাফর আলী জানালেন, তিনি দুই বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছেন। তার জমির বাঁধাকপি এখন বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তিনি।

স্থানীয় বাসিন্দা একরামুল ইসলাম বললেন, দুই দিনের অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে তারা কাজে যেতে পারছেন না। ফলে তাদের দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।

তালা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহসিন আলী সরদার বললেন, চলতি মৌসুমের ধান পেকে গেছে এবং কৃষকরা ধান কাটাও শুরু করেছেন। এ অবস্থায় জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে। একইভাবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

টানা বৃষ্টিধানসবজিকৃষকতালাসাতক্ষীরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক