Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাগুরা

টানা বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতা, বড় ক্ষতির শঙ্কায় কৃষকরা

মাগুরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২০:২২
শেয়ার করুন:
টানা বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতা, বড় ক্ষতির শঙ্কায় কৃষকরা

ছবি: আগামীর সময়

টানা বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার কারণে মাগুরার কৃষকরা মাঠভরা পাকা ধান নিয়ে পড়েছেন বিপাকে। ধান কাটার ভরা মৌসুমে হঠাৎ বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা। অধিকাংশ জমির ধান এখনো মাঠে থাকায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে পানি জমে ধান ও খড় নষ্ট হতে শুরু করায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মাগুরা সদর উপজেলার মঘীর মাঠসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ ফসলিজমিতে পানি জমতে শুরু করেছে। শত শত একর জমির পাকা ধান বৃষ্টির পানিতে ভিজে গেছে। কোথাও কাটা ধান জমিতে পড়ে রয়েছে, আবার কোথাও পাকা ধান এখনো পানির নিচে তলিয়ে আছে। এতে ধান ও ধানের খড় বা বিচলি নষ্ট হতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

মাগুরা সদরের মঘী মাঠ এলাকার কৃষক আবুল হোসেন বলেন, এ সময় মাঠের পাকা ধান কেটে ঘরে তোলার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিয়েও বৃষ্টির কারণে মাঠে নামতে পারছেন না।

তিনি আরও বলেন, তার তিন বিঘা জমির ধান কাটা শেষ হয়েছিল। ভালো মানের বিচালি পাওয়ার আশায় সেগুলো রোদে শুকানোর জন্য মাঠে রাখা হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে এখন সব বিচালি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সারা বছরের পরিশ্রমের ফসল নিয়ে এখন বড় দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

মঘী-জাগলা এলাকার কৃষক ফরিদুল শেখ বলেন, এ বছর ধানের ফলন ভালো হয়েছিল। ভালো ফলনের আশায় অনেক কৃষক ধারদেনা করে জমিতে ধান চাষ করেছেন। কিন্তু ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে টানা বৃষ্টি সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। জমিতে পানি জমে থাকায় ধান পচে যাওয়ার পাশাপাশি খড় ও বিচালিও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। উৎপাদিত ধানের কতটুকু ঘরে তুলতে পারবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

সরেজমিন মাগুরা সদর উপজেলার মঘী, জাগলা ও কাটাখালী এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টি অব্যাহত থাকলে জমিতে থাকা ধানের বড় অংশের গুণগত মান নষ্ট হতে পারে। এতে বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। পাশাপাশি উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কাও করছেন কৃষকরা। বিশেষ করে ঋণ ও ধারদেনা করে চাষাবাদ করা কৃষকের লোকসানের বোঝা আরও বাড়তে পারে।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৬১ হাজার ৯৫৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার ১৮০ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এর মধ্যে ৩ হাজার ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে ব্রি-৫১ জাতের ধান।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন মোবাইল ফোনে বলেন, এ বছর ধানের আবাদ ও ফলন ভালো হয়েছে। কিন্তু কৃষকরা যখন ধান ঘরে তুলবেন, ঠিক সেই সময়ই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছেন। এ ধরনের দুর্যোগের ওপর কারও হাত নেই। তবে মাঠপর্যায়ের কৃষি বিভাগের কর্মীরা আগেই কৃষকদের পাকা ধান মাঠে ফেলে না রেখে দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, কিছু কৃষক দেরিতে ধান রোপণ করায় ধান পুরোপুরি না পাকায় কাটতে দেরি করেছেন। ফলে বৃষ্টিতে তাদের কিছুটা ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে বৃষ্টিতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব নয়। বৃষ্টি কমে গেলে মাঠপর্যায়ে খোঁজ নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

মাগুরাবৃষ্টিজলাবদ্ধতাকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার