Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তরিকুল ইসলাম ছিলেন ‘পূর্ণাঙ্গ ও ক্লাসিক্যাল রাজনীতিবিদ: রিজভী

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২১:৪২
শেয়ার করুন:
তরিকুল ইসলাম ছিলেন ‘পূর্ণাঙ্গ ও ক্লাসিক্যাল রাজনীতিবিদ: রিজভী

কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ছবি : আগামীর সময়

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তরিকুল ইসলাম ছিলেন একজন ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ’। যিনি জীবনের শুরু থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত রাজনীতি করেছেন এবং অন্য কোনো পেশা বা ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করেননি। আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি যেমন সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তেমনি রাজনৈতিক নেতা হিসেবে নানা কর্মসূচিও বাস্তবায়ন করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একইসঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, খুন ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হলে) জেলা বিএনপি আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

বক্তব্যের শুরুতে প্রকৃত রাজনীতিবিদের বৈশিষ্ট্য তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অনেকেই সংসদ সদস্য বা মন্ত্রী হন। কেউ পার্ট-টাইম ঠিকাদার বা ব্যবসায়ী হিসেবে, কেউবা চাকরিশেষে রাজনীতিতে যুক্ত হন। কিন্তু যিনি প্রকৃত অর্থে রাজনীতিবিদ হিসেবে পরিচিত, তার গড়ে ওঠার পটভূমি ভিন্ন। ছাত্রজীবন থেকেই নানা সংগ্রাম ও ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি পরিণত হন এক ধ্রুপদী বা ক্লাসিক্যাল পলিটিক্যাল ক্যারেক্টারে। তরিকুল ইসলাম ছিলেন তেমনই একজন।

দীর্ঘ রাজনৈতিক অনুশীলনের ফলে একজন রাজনীতিবিদের মনোজগৎ ও দেখার দৃষ্টি প্রসারিত হয় উল্লেখ করে ওয়ান-ইলেভেনের সময়কালের একটি ঘটনার স্মৃতিচারণ করেন রিজভী। তিনি বলেন, গণতন্ত্রকে পাশ কাটিয়ে যারা ক্ষমতায় এসেছিল, তাদের আমলে মিথ্যা অভিযোগে তরিকুল ইসলাম ও ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে অনেককে গ্রেপ্তার করা হয়। কারাগারে অনেকের কান্নাকাটি বা ধর্মচর্চার মাঝে তরিকুল ইসলাম হাসতে হাসতে নেতাকর্মীদের বলেছিলেন, ‘তোরা যা-ই করিস, দুই বছরের আগে বেরোতে পারবি না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ও স্থানীয় প্রবীণ ছাত্র ইউনিয়ন কর্মীদের স্মৃতিচারণ করে তিনি জানান, আইয়ুব খানের শাসনামলের অত্যাচার, নিপীড়ন ও ছাত্রদের ওপর গুলিবর্ষণের বিরুদ্ধে ভুবনমোহন ক্যাম্পাসে তরিকুল ইসলামের বক্তৃতা শুনতে মানুষ ভিড় জমাতো এবং তার বর্ণনায় সাধারণ মানুষের চোখ ভিজে উঠতো।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে তরিকুল ইসলামের অবস্থানের কথা তুলে ধরে রিজভী বলেন, কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে বেগম খালেদা জিয়া সর্বপ্রথম তরিকুল ইসলামের নাম স্মরণ করতেন। ২০১৪ সালে কেন্দ্রীয় কার্যালয় থেকে দরজা ভেঙে গ্রেপ্তারের পর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তার মাধ্যমে সারাদেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও আন্দোলনের লজিস্টিক সমন্বয় করা হয়েছিল। দলের শীর্ষ নেতৃত্বের এই অগাধ বিশ্বাস অর্জন করা সবার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ১৭ বছরের সংগ্রামের একটি বড় অংশে তরিকুল ইসলাম অসুস্থতা ও যশোরের বাসায় ‘বুকডোর’ অভিযানের মতো চাপের মুখেও নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্যর রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়তের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামান প্রমুখ।

রিজভীযশোরতরিকুল ইসলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু