Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বিদ্যানন্দের ‘৫ টাকায় পূজার বাজার’

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৭:০৫
বিদ্যানন্দের ‘৫ টাকায় পূজার বাজার’

বিদ্যানন্দের পূজার বাজার

শারদ উৎসবে মেতেছে সনাতন ধর্মাবলম্বীরা। দোকানে দোকানে চলছে পূজার কেনাকাটা। কেউ কিনছেন নতুন পোশাক। উৎসবের আনন্দের মধ্যে পোশাক দূরে থাকা, অনেক পরিবারের হিমশিম খেতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, তেল আর ডিম যোগান নিয়ে। সেই হিসাবের ভার কিছুটা কমাতে চট্টগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিম্ন আয়ের মানুষকে ‘৫ টাকায় পূজার বাজার’ নামে স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

ত্রাণ নয়, স্বল্প দামে পণ্য কেনা। টোকেন দেখিয়ে প্রতীকী মূল্যে নিজের প্রয়োজনমতো পণ্য কিনে নিচ্ছেন তারা। কারও পছন্দ ডিম ও তেল, কেউ নিচ্ছেন চিনি কিংবা ঘর পরিষ্কারের সামগ্রী। চট্টগ্রামের পাথরঘাটা সার্বজনীন পূজা মণ্ডপ এলাকায় আয়োজিত এ কর্মসূচি পরিচালনা করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আয়োজকরা জানান, এ কেন্দ্রে প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবারকে বাজার করার সুযোগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা শিল্পী দত্ত জানান, এত কম টাকায় যে বাজার করা যায় সেটি এখানে না আসলে জানতাম না। এখানে সবকিছুর দাম মাত্র দুই বা তিন টাকা। দরকারি সব জিনিস এখানে আছে।

এ পণ্যের তালিকায় রয়েছে চাল, তেল, ডিম, চিনি, নুডলস ও টয়লেট্রিজের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি রয়েছে লুঙ্গি ও শাড়ির মতো পোশাক। পণ্যভেদে নেওয়া হচ্ছে এক, দুই বা পাঁচ টাকা। চিনি প্রতি কেজি ২ টাকা, প্রতি কেজি চাল ৫০ পয়সা, ১ লিটার তেল ৩ টাকা, ১ ডজন ডিম ১ টাকা, ডাল প্রতি কেজি ১ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি শাড়ি ৬ টাকা, লুঙ্গি ৪ টাকা এবং বাচ্চাদের জামাকাপড়ও বিক্রি হচ্ছে ৪ টাকায়।

বাজার করতে আসা মিনু দে জানান, একদম অল্প টাকায় চিনি, তেল, ডিম ও আটা কিনেছি। কম দামে প্রয়োজনীয় সবকিছুই নিতে পারে ভালো লাগছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ জামালউদ্দিন জানান, উৎসবের আনন্দ যেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাছেও পৌঁছায়, সেটিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কাউকে ত্রাণগ্রহীতা হিসেবে চিহ্নিত না করে অতিথির মতো আপ্যায়ন এবং প্রতীকী মূল্যে কেনাকাটার সুযোগ দেওয়া হয়। এতে মানুষ তাদের আত্মসম্মান বজায় রেখে উৎসবে অংশ নিতে পারেন। অর্থনৈতিক সামর্থ্যের পার্থক্য যেন উৎসবের আনন্দ থেকে কাউকে দূরে সরিয়ে না রাখে, সেই ভাবনা থেকেই আয়োজনটি করা হয়েছে।

কারা এ বাজারের সুযোগ পাবেন, তা নির্ধারণে আগেই উদ্যোগ নেন আয়োজকেরা।

বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক আমিনা পিহু জানান, আয়োজনের আগে তারা নিম্নআয়ের ও বস্তি এলাকায় ঘরে ঘরে গিয়ে পরিবারগুলোর খোঁজ নেন। জাতীয় পরিচয়পত্রের বিপরীতে টোকেন বিতরণ করা হয়। নির্ধারিত দিনে একটি পরিবারের একজন সদস্য সেই টোকেন নিয়ে বাজার করতে পারেন। পূজা উপলক্ষে চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ১০টি কেন্দ্রে একই ধরনের কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রয়োজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বিদ্যানন্দ।

বিদ্যানন্দপূজার বাজার’৫ টাকায় পূজার বাজারচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই