বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বৃষ্টিতে কোমর পানি

দূরত্ব দেড় কিলোমিটার, রিকশা ভাড়া ৩০০ টাকা

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৯:০৬
দূরত্ব দেড় কিলোমিটার, রিকশা ভাড়া ৩০০ টাকা

দিনভর ভোগান্তিতে পড়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ছবি: আগামীর সময়

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার। প্রতিদিন ৪০ টাকা রিকশা ভাড়ায় কলেজ থেকে দেড় কিলোমিটার দূরে পাঁচলাইশ আবাসিকের বাসায় যাতায়াত করেন। মঙ্গলবার তাকে সেই গন্তব্যে যেতে গুনতে হয়েছে ৩০০ টাকা! কারণ বাসার সামনে বুকসমান পানি। স্কুলফেরত সন্তানকে নিয়ে বুকসমান পানি পাড়ি দিয়ে সন্ধ্যায় বাসায় পৌঁছান তিনি। বিরক্তি প্রকাশ করলেন, ‘প্রায় দেড় দশক ধরে চট্টগ্রামে আছি। এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি।’

শুধু ফারজানা আক্তার নন, জলাবদ্ধতার কারণে দিনভর ভোগান্তিতে পড়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ হাঁটু, কেউ কোমর সমান পানি পাড়ি দিয়ে পৌঁছেছেন গন্তব্যে। পরীক্ষা শেষে বাসায় পৌঁছাতে গিয়ে দুর্ভোগে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। একদিকে বাড়তি ভাড়া, অন্যদিকে তীব্র যানজটে নাকাল নগরবাসী।

নগরের মুরাদপুর, পাঁচলাইশ আবাসিক এলাকা, প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, মোহাম্মদপুর, দামপাড়া, আগ্রাবাদ, হালিশহর, তিন পুলের মাথা, কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার প্রবর্তক মোড় ও পাঁচলাইশ আবাসিক এলাকার বাসিন্দারা।

বেলা পৌনে ১২টায় সন্তানের স্কুল ছুটি হয়। তাকে আনতে লালখানবাজার মোড়ের স্কুলে যান আয়েশা সিদ্দিকা। বৃষ্টির কারণে দেরি হয় রিকশা কিংবা সিএনজি অটোরিকশা পেতে। সন্তানকে নিয়ে হেঁটে পৌঁছান স্টেডিয়াম মোড়ে। সেখানে একটি রিকশা পান। কাতালগঞ্জ পর্যন্ত চালক ভাড়া হাঁকান ১৫০ টাকা।

কেউ হাঁটু, কেউ কোমর সমান পানি পাড়ি দিয়ে পৌঁছেছেন গন্তব্যে। পরীক্ষা শেষে বাসায় পৌঁছাতে গিয়ে দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। একদিকে বাড়তি ভাড়া, অন্যদিকে তীব্র যানজটে নাকাল নগরবাসী

অনন্যোপায় হয়ে সন্তানকে নিয়ে রিকশায় উঠেন। দুই কিলোমিটার দীর্ঘ চট্টশ্বেরী রোড পাড়ি দিতে তাদের সময় লাগে প্রায় দুই ঘণ্টা। আয়েশা সিদ্দিকা বললেন, ‘বৃষ্টিতে ছেলে জুবুথুবু হয়ে পড়েছিল। তার ওপর দীর্ঘ যানজট। চকবাজার আসার পর পানির কারণে রিকশা আর যেতে রাজি হচ্ছিল না। পরে রিকশা থেকে নেমে পানি মাড়িয়ে বাসায় পৌঁছেছি।’

মহসিন কলেজের আরেক শিক্ষিকা মাছুমা আক্তার। তিনি কলেজ থেকে বের হন দুপুর ১টায়। বাসার সামনে পানি জমে থাকায় কাতালগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের নামাজ কক্ষে অপেক্ষা করছিলেন। বিকেল ৫টায় ১৫০ টাকা ভাড়ায় আধভেজা হয়ে একটি রিকশা নিয়ে বাসায় পৌঁছান।

তার খেদ, ‘কাতালগঞ্জ থেকে কয়েকশ গজের দূরত্বে রিকশা ভাড়া বড়জোর ২০ টাকা। কিন্তু উপায় না পেয়ে ১৫০ টাকা দিয়ে বাসায় যেতে হয়েছে। এমন দুর্ভোগে আর কখনো পড়িনি।’

এদিকে খাল-নালা উপচে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। এতে নষ্ট হয়েছে প্রতিষ্ঠানের পণ্য। মুরাদপুরের সবুজ মেলা নার্সারির মালিক মো. তৌহিদ জানান, তার দোকানের সার, গাছের চারাসহ প্রায় তিন থেকে চার লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ জহুরুল ইসলামের ভাষ্য, কালবৈশাখী এবং বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় এই ভারী বৃষ্টি। এই বৃষ্টিপাত আরও ৯৬ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

চট্টগ্রাম
    শেয়ার করুন:
    Advertisement
    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:১৪

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪২

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ২৮ এপ্রিল ২০২৬, ২১:৫১

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪

    advertiseadvertise