চট্টগ্রাম
রং মেশানো চানাচুর বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিবেদক, চট্টগ্রাম

মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মেশানো চানাচুর বিক্রিসহ নানা অপরাধে চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারের তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে বাজার তদারকি অভিযানে তাদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযানে এ বি এম ফুডকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মেশানো চানাচুর বিক্রি করছিল। একইসাথে মূল্য তালিকা না রাখা এবং কেনাবেচার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় হাজী শফিউল বশর প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার মেঘনা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নামবিহীন প্যাকেটে নিম্নমানের চাল বিক্রির পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।




