Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

খাতুনগঞ্জে মসলার ভরা বাজার, নেই ক্রেতার দেখা

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৬
খাতুনগঞ্জে মসলার ভরা বাজার, নেই ক্রেতার দেখা

খাতুনগঞ্জে মসলার বাজারে স্থবিরতা, ক্রেতা নেই

চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার বাজারে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি।

একদিকে আমদানিকারকেরা বেশি দামে করছেন পণ্য আমদানি। অন্যদিকে বাজারে বিক্রি করতে হচ্ছে তুলনামূলক কম দামে। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র ক্রেতা সংকট।

ব্যবসায়ীদের মতে, বৈশ্বিক বাজার পরিস্থিতি ও সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশের কারণে তৈরি হয়েছে এই অস্থিরতা।

আজ বৃহস্পতিবার সরেজমিনে খাতুনগঞ্জ ঘুরে দেখা যায়, বাজারে আগের মতো নেই বেচাকেনা। অনেক দোকানে দীর্ঘ সময় বসে থাকলেও ক্রেতার উপস্থিতি কম। আড়তদারদের ভাষ্য, পাইকারি ক্রেতারাও এখন আগের তুলনায় কিনছেন কম পরিমাণে পণ্য।

দাম ও বিক্রির মধ্যে এই ব্যবধান স্পষ্ট। এলাচের কেজি আমদানি খরচ পড়ছে প্রায় ৪ হাজার ৫০০ টাকার বেশি, অথচ বিক্রি হচ্ছে প্রায় ৪ হাজার ৫০ টাকায়। জিরার ক্ষেত্রে আমদানি খরচ ৬০০ টাকার বেশি হলেও বিক্রি হচ্ছে ৫৫০ টাকার কাছাকাছি। একইভাবে দারুচিনিও বিক্রি হচ্ছে খরচের নিচে।

আমদানিকারকদের সঙ্গে কথা বললে তারা বলছিলেন, গত কয়েক মাসে আমদানি ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ডলারের দাম বৃদ্ধির কারণে এলসি খোলা হয়ে পড়েছে কঠিন । পাশাপাশি বেড়েছে জাহাজ ভাড়া ও বিমা খরচও।

ইলিয়াছ মার্কেটের আল্লাহর দান স্টোরের পরিচালক জুয়েল রানা বললেন, “আগে যে পণ্য ১০০ টাকায় আনতাম, এখন সেটি আনতে ১৩০ টাকার বেশি খরচ হচ্ছে। কিন্তু সেই দামে বাজারে বিক্রি করা যাচ্ছে না।”

ব্যবসায়ীরা বলছিলেন, লোকসান হলেও নগদ অর্থ প্রবাহ ধরে রাখতে তারা বিক্রি করছেন বাধ্য হয়ে। কারণ নতুন করে পণ্য আমদানি করতে হলে রয়েছে অর্থের প্রয়োজন।

তবে শুধু খরচ বৃদ্ধিই নয়, বাজারে কমেছে চাহিদাও। আড়তদারদের মতে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় পাইকারি বাজারেও পড়ছে এর প্রভাব। প্রয়োজন ছাড়া কেউ আর মজুত করছেন না পণ্য।

এদিকে সীমান্ত দিয়ে আসা কম দামের পণ্যও বাজারে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাদের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আসা কিছু পণ্য কম দামে বাজারে প্রবেশ করায় বৈধ আমদানিকারকেরা প্রতিযোগিতায় পড়ছেন পিছিয়ে।

খাতুনগঞ্জের আরেক আমদানিকারক মোহাম্মদ জসিম বলছেন, “আমরা নিয়ম মেনে পণ্য আমদানি করছি। কিন্তু বাজারে কম দামের পণ্য ঢুকলে টিকে থাকা কঠিন হয়ে যায়।”


চট্টগ্রামখাতুনগঞ্জমসলার বাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!