Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম হবে আঞ্চলিক অর্থনৈতিক হাব: অর্থমন্ত্রী

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৮:৩১
শেয়ার করুন:
চট্টগ্রাম হবে আঞ্চলিক অর্থনৈতিক হাব: অর্থমন্ত্রী

৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি- রনি দে, চট্টগ্রাম

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামকে শুধু দেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, কার্গো ভিলেজ ও শিল্পায়নের সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।’

আজ শুক্রবার বিকেলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুই বছর বিরতির পর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আবার এই মেলার ৩২তম আসর বসেছে। সিআইটিএফ-২০২৬ শীর্ষক এই মেলায় দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠানের অংশ নেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। এ লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি খাতের সক্ষমতা ও প্রতিযোগিতার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও সীমাবদ্ধতা বিবেচনায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ চলমান রয়েছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের সংকট দূর করার চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, কয়েক মাস ধরে অর্থনীতি কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত ছিল, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। দেশের উন্নয়নের সম্ভাবনা নষ্ট করতে দুর্বৃত্তায়ন ও লুটপাটের অপচেষ্টা রুখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।

সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বললেন, ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য একটি ব্যবসাবান্ধব ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে মন্ত্রীর কাছে সহযোগিতা চান তিনি।

ডা. শাহাদাত হোসেন জানান, আমির খসরু মাহমুদ চৌধুরী এখন শুধু বিএনপির নেতা নন, তিনি সবার। তাকে ঘিরে নগরবাসী নতুন স্বপ্ন দেখছে। বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটলেও চট্টগ্রামের মানুষ সম্মিলিতভাবে নিরাপদ থাকার চেষ্টা করছে। চট্টগ্রামকে ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এ সময় চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী ও মশিউল আলম স্বপন, পরিচালক এস এম সাইফুল আলম, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, আবুল হাসেম বক্কর, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদসহ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এখনো পুরোদমে মেলার কার্যক্রম শুরু হয়নি। দোকান সাজানোর কাজ চলছে।

মেলায় প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের জন্য নতুন লে-আউট, বসার স্থান, ছাউনি ও ক্যানোপি, ফুডজোন, মসজিদ এবং শিশুদের জন্য দুটি প্লে-জোন রাখা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রীচট্টগ্রামঅর্থনৈতিক হাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক