বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম

বৃষ্টির পানির চাপে ভেঙে গেল লালদীঘির মাঠের দেয়াল

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৩
বৃষ্টির পানির চাপে ভেঙে গেল লালদীঘির মাঠের দেয়াল

ছবি: আগামীর সময়

ছোট একটি মাঠ। কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। দেশের স্বাধীনতা গণতন্ত্র আন্দোলন-সংগ্রামের সূতিকাগার বলা হয় এই মাঠকে। স্বাধীনতা-পরবর্তী আগে ও পরে এই মাঠের জনসমাবেশে বক্তৃতা দিয়ে দেশ-বিদেশে আলোড়ন তুলেছেন বাঘা বাঘা রাজনীতিবিদরা। সেই মাঠের ভেতরে পাহাড়ি মাটি ঢুকে যাতে নষ্ট হয়ে না যায়, সেজন্য মাঠ রক্ষার দেয়াল তৈরি করা হয়েছিল চার বছর আগে। গতকাল মঙ্গলবার রাতের বৃষ্টির পানির স্রোতের তীব্র চাপে ধসে পড়েছে দেয়ালটি।

চট্টগ্রামের আন্দরকিল্লায় লালদীঘি। জেল রোড পার হয়েই সেই ছোট্ট মাঠ; যা লালদীঘির মাঠ নামে পরিচিত। ভোরের দিকে জমে থাকা বৃষ্টির পানি ও নরম হয়ে যাওয়া মাটির চাপে হঠাৎ ধসে পড়ে দেয়ালটি। এতে ভেঙে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলনের প্রতিচ্ছবি দিয়ে সাজানো কারুকার্যের এই দেয়াল। এতে অবশ্য কেউ হতাহত হয়নি।

লালদীঘি মাঠ চট্টগ্রামের একটি ঐতিহাসিক মাঠ শুধু নয়, সাংস্কৃতিক কেন্দ্রও। জনপ্রিয় রাজনৈতিক নেতার জ্বালাময়ী বক্তৃতা ও দ্বন্দ্ব সংঘাতে রক্তাক্ত ঘটনার অনেক কাহিনিও রয়েছে। এখানে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা।

ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে মাঠটিকে আধুনিকায়নের লক্ষ্যে ২০২২ সালে বিগত সরকারের আমলে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করে, নান্দনিক দেয়াল, ম্যুরাল ও একটি স্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়। এ প্রকল্পে প্রায় ৪ কোটি টাকা ব্যয় হয়।

মাঠটি গভমেন্ট মুসলিম হাইস্কুলের অধীনে। দেয়াল ভেঙে পড়ার কারণ জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদুল জামান আগামীর সময়কে বলেছেন, ‘ওপরের অংশে পানি যাওয়ার রাস্তা না থাকায় পানি জমে চাপ সৃষ্টি করেছে। ফলে পানির চাপে দেয়ালটি ভেঙে গেছে।’

লালদীঘি মাঠের বাম দিকের ওপরের অংশে অর্থাৎ পাহাড়ের ওপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর। সেখানে ভবন নির্মাণের কাজ। দিন-রাতের টানা বৃষ্টির কারণে পানি জমে মাটি নরম হয়ে নিচের দেয়ালের দিকে চাপ সৃষ্টি করে দেয়ালটি ভেঙে যায়।

দেয়ালটি পুনর্নির্মাণ কখন হবে বলে জানান প্রধান শিক্ষক। বলেছেন, ‘আমরা ফোন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি। সিটি করপোরেশনকেও জানানো হবে। এটির কাজ কারা করবে তা এখনো ঠিক হয়নি।’

চট্টগ্রামলালদীঘির মাঠদেয়াল
    শেয়ার করুন:
    Advertisement
    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:১৪

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪২

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ২৮ এপ্রিল ২০২৬, ২১:৫১

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪

    advertiseadvertise