Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ মেলোনি, ইতালি-যুক্তরাষ্ট্র সম্পর্কে অবনতির ইঙ্গিত

অ্যাসোসিয়েটেড প্রেস
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ২২:৪৫
ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ মেলোনি, ইতালি-যুক্তরাষ্ট্র সম্পর্কে অবনতির ইঙ্গিত

জর্জিয়া মেলোনি ও ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ইতালীয় গণমাধ্যমে দেওয়া মন্তব্য জন্ম দিয়েছে নতুন কূটনৈতিক উত্তেজনার।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি শুক্রবার ঘোষণা দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র সফর বাতিল করছেন। সফরকালে তার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের কথা ছিল।

তাজানি ট্রাম্পের মন্তব্যকে ‘অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে মেলোনি বলেছেন, এসব মন্তব্য ‘পুরোপুরি মনগড়া’।

একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দুই নেতার মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের এটি সর্বশেষ উদাহরণ। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের মধ্যকার সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। যদিও চলতি সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে দেখা গিয়েছিল সম্পর্ক উন্নতির কিছু লক্ষণ।

ইতালির লা৭ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য ‘অনুরোধ করেছিলেন’। আর তার প্রতি সহানুভূতি থেকেই তিনি তাতে রাজি হন। টেলিভিশন চ্যানেলটির প্রকাশ করা ইতালীয় ভাষার ডাব করা অনুবাদে দেখা যায় এমন বক্তব্য।

শুক্রবার সকালে এক্সে প্রকাশ করা ভিডিও বার্তায় মেলোনি এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেছেন, বিষয়টি ‘তাৎক্ষণিক জবাব’ দাবি করে।

মেলোনি বললেন, ‘ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া। সত্যি বলতে আমি বিস্মিত। আমি জানি না কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন। আর এটিই প্রথমবার নয়।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমা বিশ্বের শত্রুদের প্রতি, যুক্তরাষ্ট্রের শত্রুদের প্রতি বা যেসব নেতার সঙ্গে তিনি তুলনামূলকভাবে অনেক বেশি নমনীয় আচরণ করেন, তাদের ক্ষেত্রে যদি একই দৃঢ়তা দেখাতেন, তাহলে ভালো হতো।’

মেলোনি বললেন, ‘তবে একটি বিষয় মনে রাখতে হবে, ইতালি এবং আমি কখনো কারও কাছে অনুরোধ করি না।’

আগামী সপ্তাহের শুরুতে তাজানির যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল। মিয়ামিতে ইতালি-যুক্তরাষ্ট্র ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞান ও উদ্ভাবন ফোরামেও অংশ নেওয়ার কথা ছিল তার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুযায়ী, রুবিও ও তাজানির বৈঠকে অর্থনৈতিক নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র-ইতালি সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় আসার কথা ছিল।

ট্রাম্প ও মেলোনির মধ্যে এটিই প্রথম প্রকাশ্য বিরোধ নয়। চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতার কারণে পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের সমালোচনাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছিলেন মেলোনি।

এর জবাবে ট্রাম্প মেলোনি এবং ইতালির সমালোচনা করে বলেছিলেন, ইরান সংঘাতের সময় যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে দেশটি।

ইতালিযুক্তরাষ্ট্রট্রাম্পমেলোনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়